আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন

বিশ্বকাপে রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ তুলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার দাবিতে একটি অনলাইন আবেদন ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এতে ইতোমধ্যে ৭৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামার আগে এই আবেদন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হলেও আন্তর্জাতিক ফুটবল কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
সেমিফাইনালে ওঠার পথে আর্জেন্টিনা পাঁচটি ম্যাচে জয় পেয়েছে। ৩৯ বছর বয়সী লিওনেল মেসির নেতৃত্বে টানা দ্বিতীয় শিরোপার লক্ষ্যে এগিয়ে চলা দলটির নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে পাওয়া জয় নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সমালোচকদের অভিযোগ, কয়েকটি ম্যাচে রেফারির সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে। বিশেষ করে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে লিওনেল মেসির একটি কঠিন ফাউলের পরও তাকে কোনো কার্ড না দেখানো নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
সাউথ চায়না মর্নিং পোস্ট–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ArgentinaOut.com নামের একটি প্ল্যাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে এই প্রচারণা চালানো হচ্ছে। সেখানে দাবি করা হয়, ফিফা ও ম্যাচ কর্মকর্তারা আর্জেন্টিনা এবং লিওনেল মেসির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছেন। তাই অন্য দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে আর্জেন্টিনাকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া উচিত।
প্রচারাভিযানটির আবেদনপত্রে ইতোমধ্যে ৭৮ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন বলে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, ইংল্যান্ড ও আর্জেন্টিনার ফুটবল লড়াই বরাবরই বিশেষ গুরুত্ব বহন করে। দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জ ইস্যুকে ঘিরে দুই দেশের রাজনৈতিক বিরোধ ফুটবল মাঠেও প্রভাব ফেলেছে। ১৯৮৬ বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলের পর থেকে এই দ্বৈরথ আরও তীব্র হয়ে ওঠে। চার দশক পর আবারও বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।








