Logo

আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১৫ জুলাই, ২০২৬, ১৯:১১
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব গ্রহণের পর একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও উদ্যোগের মাধ্যমে আলোচনায় থাকা তামিম ইকবাল এবার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাতেও বড় দায়িত্ব পেয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাকে ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দিয়েছে। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি এখন আইসিসির এই গুরুত্বপূর্ণ কমিটির নেতৃত্বও দেবেন দেশের সাবেক অধিনায়ক।

বিজ্ঞাপন

যেখানে তামিমের অধীনে কাজ করবেন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন ক্রিকেট বোর্ড- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা। তামিমকে এই বড় দায়িত্বে পদায়নের কথা জানিয়েছে খোদ আইসিসি। 

বিশ্বজুড়ে এখন ফ্র্যাঞ্চাইজি লিগের দাপট। তবে ক্রমশ বাড়তে থাকা এসব লিগের কারণে আন্তর্জাতিক ক্রিকেট ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিও তৈরি হয়েছে। সেই সাথে প্রশ্নের মুখে ক্রিকেটারদের সুরক্ষাও। এসব সার্বিক বিষয় নিয়ে কাজ করবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটি, যেখানে তামিমকে চেয়ারম্যান করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিসিসিআইয়ের সেক্রেটারি দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

এদিকে আইসিসির সভায় কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ-সংক্রান্ত বিভিন্ন বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পূর্ণ সদস্য পরিচালক হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD