Logo

ফাইনালে ইয়ামালকে ঘরেই আটকে রাখতে চান স্কালোনি

profile picture
ক্রীড়া ডেস্ক
১৮ জুলাই, ২০২৬, ১৮:৪২
ফাইনালে ইয়ামালকে ঘরেই আটকে রাখতে চান স্কালোনি
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষের তরুণ তারকা লামিনে ইয়ামালের প্রশংসায় ভাসলেন আর্জেন্টিনা জাতীয় দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। স্প্যানিশ এই উইঙ্গারকে থামানো কতটা কঠিন, তা বোঝাতে রসিকতার ছলে তিনি বলেন, সুযোগ পেলে ইয়ামালকে ম্যাচের আগে ঘরেই তালাবদ্ধ করে রাখতেন।

বিজ্ঞাপন

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্কালোনি বলেন, ইয়ামাল এমন একজন ফুটবলার, যাকে থামানোর সহজ কোনো উপায় নেই। মজা করে তিনি মন্তব্য করেন, “ইচ্ছে হয় লামিনেকে তার ঘরেই তালাবদ্ধ করে রাখি। সে সত্যিই অসাধারণ একজন খেলোয়াড় এবং ফুটবলের জন্য বড় একটি সম্পদ।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্কালোনির মতে, অল্প বয়সেই ইয়ামাল নিজের প্রতিভার প্রমাণ দিয়েছেন। এখনও তার ক্যারিয়ারের শুরু, তাই ভবিষ্যতে আরও অনেক বড় সাফল্য অর্জনের সামর্থ্য রয়েছে এই স্প্যানিশ তারকার।

মাত্র ১৯ বছর বয়সী বার্সেলোনার এই উইঙ্গার ইতোমধ্যেই আন্তর্জাতিক ফুটবলে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছেন। দুই বছর আগে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ে স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। এবারও বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা হিসেবে দেখা হচ্ছে তাকে।

বিজ্ঞাপন

যদিও হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরার পর এবারের বিশ্বকাপে এখনও পুরোপুরি সেরা ছন্দে দেখা যায়নি ইয়ামালকে। তবুও গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের সামর্থ্যের ঝলক দেখাতে ভুল করেননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিশেষ করে ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনালে ইয়ামাল দারুণ প্রভাব ফেলেন। তার দারুণ এক দৌড়ে আদায় করা পেনাল্টি থেকে স্পেন গুরুত্বপূর্ণ লিড পায়। এছাড়া ম্যাচে তার করা আরেকটি চমৎকার গোল অফসাইডের কারণে বাতিল হলেও পারফরম্যান্সে তিনি প্রশংসা কুড়ান।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে ইয়ামাল যে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন, তা ভালোভাবেই উপলব্ধি করছেন স্কালোনি। তাই ফাইনালের আগে তার প্রশংসা করতে গিয়ে রসিকতার ছলে দেওয়া মন্তব্য ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD