Logo

বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের

profile picture
ক্রীড়া ডেস্ক
১৯ জুলাই, ২০২৬, ১২:৫০
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এমবাপের
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপ শুরুর আগে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি দীর্ঘ ১২ বছর ধরে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার দখলে ছিল। তবে এবারের আসরে সেই রেকর্ডের মালিকানা নিয়ে জমে ওঠে লড়াই। ফাইনালে লিওনেল মেসির একটি ম্যাচ এখনও বাকি থাকায় প্রতিযোগিতা পুরোপুরি শেষ হয়নি। তবুও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপে। একই সঙ্গে গোল্ডেন বুট জয়ের দৌড়েও এখন তিনিই সবচেয়ে এগিয়ে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার দিবাগত রাতে অনুষ্ঠিত ফ্রান্স-ইংল্যান্ডের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটি ছিল মূলত সান্ত্বনার লড়াই। ফাইনালে জায়গা করে নিতে না পারার হতাশা দুই দলের খেলোয়াড়দের মধ্যেই স্পষ্ট ছিল। মায়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে বুকায়ো সাকার হ্যাটট্রিকের সৌজন্যে ৬-৪ গোলের জয় তুলে নিয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান নিশ্চিত করে ইংল্যান্ড।

ম্যাচের ৪৮ ও ৬৬ মিনিটে মাইকেল ওলিসের দেওয়া দুটি নিখুঁত পাস থেকে জোড়া গোল করেন এমবাপে। এই দুই গোলের মাধ্যমে তিনি বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ২২-এ উন্নীত করেন। মাত্র ২২ ম্যাচে এই কীর্তি গড়ে তিনি ৩৩ ম্যাচে ২১ গোল করা লিওনেল মেসিকে ছাড়িয়ে যান। এর ফলে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন শীর্ষস্থান দখল করেছেন ফরাসি এই ফরোয়ার্ড। একই সঙ্গে এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ের দৌড়েও তিনি এগিয়ে গেলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফ্রান্সের ম্যাচ বাকি থাকায় নিশ্চিন্তও থাকতে পারছিলেন না মেসি। ফলে ব্যক্তিগত অর্জনের লড়াইয়ে তারও নজর ছিল ইংল্যান্ড-ফ্রান্স ম্যাচে। তার চেয়ে অ্যাসিস্টে পিছিয়ে ছিলেন এমবাপে। সেই সংখ্যাটিও এখন মেসির সমান ৪টি, পাশাপাশি এমবাপে জোড়া গোল করে আসরে নিজের স্কোরটা নিয়ে গেলেন ১০টিতে। বিশ্বের মাত্র চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের এক আসরে ন্যূনতম ১০ গোল করলেন এমবাপে।

এক আসরে সর্বোচ্চ ১৩ গোলের বিশ্বরেকর্ড আছে ফরাসি কিংবদন্তি জাস্টিন ফন্টেইনের, ১৯৭০ বিশ্বকাপে তিনি ওই কীর্তি গড়েন। এ ছাড়া হাঙ্গেরির স্যান্ডর কোচসিচ ১৯৫৪ আসরে ১১ এবং জার্মান কিংবদন্তি গার্ড মুলার ১৯৭০ আসরে ১০ গোল করেন। বিশ্বকাপে ন্যূনতম ১০ গোলের সেই এলিট লিস্টে নিজের নাম লেখালেন এমবাপে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD