Logo

বিশ্বকাপ ফাইনালের ভেন্যু কানায় কানায় পূর্ণ

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ০১:১৫
বিশ্বকাপ ফাইনালের ভেন্যু কানায় কানায় পূর্ণ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচকে ঘিরে এখন সবার দৃষ্টি নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে নামবে আর্জেন্টিনা ও স্পেন। উচ্চমূল্যের টিকিট থাকা সত্ত্বেও ফাইনালের জন্য স্টেডিয়ামের প্রতিটি আসন দর্শকে পূর্ণ হয়ে গেছে।

বিজ্ঞাপন

সকাল থেকেই হাজার হাজার ফুটবলপ্রেমী স্টেডিয়ামের দিকে ছুটে আসেন। গ্যালারিতে আর্জেন্টিনার সমর্থকদের উপস্থিতি তুলনামূলক বেশি দেখা গেলেও স্পেনের সমর্থকরাও ছিলেন সরব। স্টেডিয়ামের বাইরে থেকেই দুই দলের সমর্থকদের উৎসবমুখর পরিবেশ চোখে পড়ে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত দুই দিন নিউইয়র্কের আবহাওয়া নিয়ে কিছুটা অনিশ্চয়তা থাকলেও ফাইনালের দিন ছিল উজ্জ্বল রোদ। স্থানীয় সময় বিকেল তিনটায় ম্যাচ শুরু হওয়ায় খেলোয়াড়দের পাশাপাশি ছাদবিহীন স্টেডিয়ামের দর্শকদেরও তীব্র রোদের মধ্যেই ম্যাচ উপভোগ করতে হচ্ছে।

ফাইনাল উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক আয়োজনও রাখা হয়েছে। ম্যাচ শুরুর আগে উদ্বোধনী পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মধ্যবিরতি ও ম্যাচ শেষে আরও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে হলিউড তারকা টম ক্রুজ ফুটবলকে বৈশ্বিক ঐক্য ও সংযোগের অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD