Logo

ফাইনাল টাইব্রেকারে গড়ালে মেসিদের হয়ে পেনাল্টি নেবেন যে পাঁচ তারকা

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ২৪:৪৩
ফাইনাল টাইব্রেকারে গড়ালে মেসিদের হয়ে পেনাল্টি নেবেন যে পাঁচ তারকা
ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ফাইনালে মাঠে নামছে আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিট কিংবা অতিরিক্ত সময়েও যদি নিষ্পত্তি না হয়, তাহলে শিরোপা নির্ধারণ হবে টাইব্রেকারে। সেই পরিস্থিতির জন্যও প্রস্তুত লিওনেল স্কালোনির দল।

বিজ্ঞাপন

টাইব্রেকারে গেলে আবারও ভরসার প্রতীক হয়ে উঠতে পারেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। কাতার বিশ্বকাপে নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে এবং ২০২৪ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জয়ের নায়ক ছিলেন তিনি। পোস্টের নিচে তার উপস্থিতি আর্জেন্টিনাকে বাড়তি আত্মবিশ্বাস জোগায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অতিরিক্ত সময়ে ষষ্ঠ বদলি নামানোর সুযোগ থাকায় ১২০ মিনিট শেষে মাঠে থাকা খেলোয়াড়দের ওপরই নির্ভর করবে পেনাল্টি শুটারদের চূড়ান্ত তালিকা। তবে সবাই ফিট থাকলে স্কালোনির সম্ভাব্য পাঁচ পেনাল্টি বিশেষজ্ঞ হতে পারেন—

প্রথম নামটি স্বাভাবিকভাবেই অধিনায়ক লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে প্রথম শট নেওয়ার দায়িত্ব সাধারণত তারই থাকে। চলতি বিশ্বকাপে অস্ট্রিয়া ও মিশরের বিপক্ষে পেনাল্টি মিস করলেও বড় ম্যাচে স্কালোনির প্রধান ভরসা এখনো মেসিই।

বিজ্ঞাপন

দ্বিতীয় শুটার হিসেবে থাকবেন গঞ্জালো মন্টিয়েল। মেসির সঙ্গে আর্জেন্টিনার সর্বশেষ তিনটি টাইব্রেকারেই শট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে ২০টি পেনাল্টির মধ্যে ১৮টিই সফলভাবে জালে পাঠিয়েছেন এই ডিফেন্ডার। কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শিরোপা নিশ্চিত করা শেষ পেনাল্টিটিও এসেছিল তার পা থেকে।

তৃতীয় স্থানে থাকতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনালে সফলভাবে পেনাল্টি নেওয়া এই মিডফিল্ডার স্কালোনির অন্যতম বিশ্বস্ত খেলোয়াড়। চাপের মুহূর্তে তার নিখুঁত ফিনিশিং আর্জেন্টিনার জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র।

চতুর্থ পেনাল্টি নেওয়ার সম্ভাবনা রয়েছে লাউতারো মার্টিনেজের। নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জয়সূচক টাইব্রেকারটি তিনিই করেছিলেন। ক্লাব ফুটবলেও নিয়মিত স্পট-কিক নেওয়ায় কঠিন মুহূর্তে তাকে নির্ভরযোগ্য মনে করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পঞ্চম শুটার হিসেবে থাকতে পারেন হুলিয়ান আলভারেজ। ২০২৪ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে সফল ছিলেন এই ফরোয়ার্ড। প্রয়োজনের মুহূর্তে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করার সক্ষমতা তাকে সম্ভাব্য তালিকায় রেখেছে।

এর আগে কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে টাইব্রেকারে জয়ের পর স্কালোনি জানিয়েছিলেন, পেনাল্টি নেওয়ার ক্রম তিনি নিজেই নির্ধারণ করেন। কোনো খেলোয়াড়কে চাপিয়ে নয়, পরিস্থিতি ও প্রস্তুতি বিবেচনায় চূড়ান্ত তালিকা তৈরি করেন আর্জেন্টিনার কোচ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD