Logo

হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্পেনের দাপট, চাপে আর্জেন্টিনা

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ০১:৩৯
হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্পেনের দাপট, চাপে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালের শুরুতে হাইড্রেশন ব্রেক পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। বলের দখল ও আক্রমণে এগিয়ে থেকে আর্জেন্টিনাকে চাপে রাখে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এই সময় স্পেনের হয়ে লক্ষ্যে একমাত্র শটটি নেন লামিনে ইয়ামাল।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম বড় সুযোগও আসে স্পেনের পক্ষে। বক্সে ইয়ামালের বাড়ানো ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে দানি ওলমোর কাছে পৌঁছে যায়। ওলমো চমৎকারভাবে আবারও বলটি ইয়ামালের পথে বাড়িয়ে দেন। তবে তার নেওয়া শট লিসান্দ্রো মার্টিনেজ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের যৌথ প্রচেষ্টায় প্রতিহত হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ফাইনাল। এক পর্যায়ে মিকেল ওইয়ারজাবালের দারুণ ফ্লিক থেকে পেদ্রো পোরো এগিয়ে যাওয়ার চেষ্টা করলে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের চ্যালেঞ্জে তিনি পড়ে যান। তবে রেফারি স্লাভকো ভিনচিচ কোনো ফাউল দেননি।

স্পেন ম্যাচের শুরুতে আধিপত্য দেখালেও আর্জেন্টিনাও কয়েকটি মুহূর্তে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করে। এর মধ্যে একবার লিওনেল মেসি গোলের সুযোগ তৈরি করতে যাচ্ছিলেন, কিন্তু স্পেন গোলরক্ষক উনাই সিমন দ্রুত লাইন ছেড়ে বেরিয়ে এসে বিপদ সামাল দেন।

বিজ্ঞাপন

ম্যাচের প্রথম ২৩ মিনিট শেষে বল দখলে আর্জেন্টিনা ছিল বেশ পিছিয়ে। তারা মাত্র ৩২ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়। একই সময়ে আর্জেন্টিনার তিন আক্রমণভাগের খেলোয়াড়—লিওনেল মেসি, নিকো গঞ্জালেস ও হুলিয়ান আলভারেজ—মিলে মাত্র ১৭ বার বলে স্পর্শ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD