ফাইনালের আগে জমকালো পারফরম্যান্সে মাতালেন আইশোস্পিড

বিশ্বকাপ ফাইনাল শুরুর আগে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ম্যাচ শুরুর প্রায় ৯০ মিনিট আগে আয়োজিত এই অনুষ্ঠানে ফুটবল, সংগীত ও সংস্কৃতির সমন্বয়ে টুর্নামেন্টে অংশ নেওয়া ৪৮টি দেশের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়।
বিজ্ঞাপন
আগেই ঘোষণা দেওয়া হয়েছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। তবে দর্শকদের সবচেয়ে বেশি আকর্ষণ করেন আইশোস্পিড। ইউটিউবে ৫৮ মিলিয়নের বেশি অনুসারী থাকা এই কনটেন্ট ক্রিয়েটর ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামে থাকা তার মৌলিক গান ‘চ্যাম্পিয়ন্স’ পরিবেশন করেন। নিয়ন রঙের পোশাক পরা নৃত্যশিল্পীদের সঙ্গে তার প্রাণবন্ত পরিবেশনা স্টেডিয়ামের আবহকে আরও উৎসবমুখর করে তোলে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এই আয়োজন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অনুষ্ঠানের সৃজনশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার কেউ কেউ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরের মঞ্চে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করার সিদ্ধান্ত নিয়েও মন্তব্য করেছেন।
বিজ্ঞাপন
একজন দর্শক এক্সে লিখেছেন, “এত বড় আয়োজন হলেও সৃজনশীলতার ঘাটতি ছিল।” আরেকজন মন্তব্য করেন, “কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবেন, তাহলে বিশ্বাস করা কঠিন হতো।”
এদিকে ফাইনালের আগে নিউইয়র্ক ও নিউ জার্সি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হয়েছে। এছাড়া টিকিট স্ক্যানিং ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত সমস্যার খবরও পাওয়া গেছে।








