Logo

প্রেসিডেন্ট থাকাকালেই আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চান ডোনাল্ড ট্রাম্প

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ০১:৫৮
প্রেসিডেন্ট থাকাকালেই আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ চান ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের সফল আয়োজনের পর ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, নিজের মেয়াদকালেই আরেকটি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আনতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করতে চান।

বিজ্ঞাপন

তবে বর্তমান বাস্তবতায় সেই সম্ভাবনা খুবই সীমিত। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। অন্যদিকে ২০৩৪ সালের বিশ্বকাপের স্বাগতিক সৌদি আরব।

ফিফার বিদ্যমান নীতিমালা অনুযায়ী, সর্বশেষ দুই বিশ্বকাপের আয়োজক কনফেডারেশনের দেশগুলো পরবর্তী আসরের আয়োজক হওয়ার জন্য আবেদন করতে পারে না। ফলে যুক্তরাষ্ট্রের সামনে বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্য পরবর্তী সুযোগ ২০৩৮ সালের আগে আসছে না।

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইনফান্তিনোর কাছে একটি বিশেষ প্রস্তাব দিতে চান, যাতে ভবিষ্যতে আবারও বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আয়োজন করা সম্ভব হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তার দাবি, এবারের আসরে দর্শকদের আগ্রহ ছিল অভূতপূর্ব। অনেক ম্যাচেই টিকিটের চাহিদা স্টেডিয়ামের ধারণক্ষমতাকে ছাড়িয়ে যায়। ফিফার তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত ৪৮ দলের এই বিশ্বকাপে মোট প্রায় ৬৬ লাখ দর্শক মাঠে উপস্থিত ছিলেন, যা আগের দুটি বিশ্বকাপের সম্মিলিত দর্শকসংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

ট্রাম্প বলেন, “এই পরিসংখ্যানই প্রমাণ করে আমরা আবারও বিশ্বকাপ আয়োজনের দাবি তুলতে পারি। অনেকেই হয়তো এতে অবাক হবে, কেউ কেউ আপত্তিও জানাবে। কিন্তু আমি চাই এটি আবার হোক, আর সেটি আমার সময়েই।”

ফাইনালের ফল নিয়েও নিজের মতামত দিয়েছেন তিনি। ট্রাম্পের বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। তার ভাষায়, “মেসির বিপক্ষে বাজি ধরা সহজ নয়।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD