Logo

লিওনেল মেসির ওপর ভরসা, আর্জেন্টিনাকে সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ জুলাই, ২০২৬, ০২:১২
লিওনেল মেসির ওপর ভরসা, আর্জেন্টিনাকে সমর্থন দিলেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালকে সামনে রেখে নিজের পূর্বাভাস দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিশ্বাস, স্পেনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিততে পারে আর্জেন্টিনা। আর এই বিশ্বাসের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

বিজ্ঞাপন

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালের আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মেসির বিপক্ষে বাজি ধরা কঠিন।’ তার মতে, বড় ম্যাচে ফল নির্ধারণে এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আর্জেন্টাইন অধিনায়ক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ৩৯ বছর বয়সী মেসি। পুরো টুর্নামেন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়ে তিনি আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে তুলেছেন। গোল্ডেন বুটের লড়াইয়েও শীর্ষে থাকা এই তারকাকে ফাইনালে দলের সবচেয়ে বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

বিশ্বকাপের ফাইনাল নিয়ে মন্তব্যের পাশাপাশি টুর্নামেন্ট আয়োজন নিয়েও কথা বলেন ট্রাম্প। তার দাবি, উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপ দর্শক আগ্রহ ও সফল আয়োজনের দিক থেকে নতুন মানদণ্ড তৈরি করেছে। এজন্য ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ আয়োজনের বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আলোচনা করতে চান বলেও জানান তিনি।

তবে ফিফার নির্ধারিত সূচি অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। আর ২০৩৪ সালের আসরের স্বাগতিক সৌদি আরব। ফলে বর্তমান নিয়ম অনুযায়ী, ২০৩৮ সালের আগে যুক্তরাষ্ট্রের আবার বিশ্বকাপ আয়োজনের সুযোগ নেই।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD