বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জিতলেন স্পেনের গোলরক্ষক সিমন

ফিফা বিশ্বকাপে সাধারণত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন গোলদাতারা। তবে ২০২৬ বিশ্বকাপে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সমানভাবে আলো ছড়িয়েছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। পুরো আসরে মাত্র একটি গোল হজম করে তিনি জিতেছেন টুর্নামেন্টের সেরা গোলকিপারের স্বীকৃতি গোল্ডেন গ্লাভস।
বিজ্ঞাপন
সোমবার (২০ জুলাই) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। শিরোপা জয়ের এই অভিযানে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সিমন। ফাইনালেও একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি।
শুধু গোল্ডেন গ্লাভসই নয়, এবারের বিশ্বকাপে ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন এই স্প্যানিশ গোলরক্ষক। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে নিজের জাল অক্ষত রেখে বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট গোল না খাওয়ার নতুন বিশ্বরেকর্ড গড়েন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গা। ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে তিনি টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৩৬ বছর ধরে সেই কীর্তিই ছিল বিশ্বকাপ ইতিহাসের সেরা।
জেঙ্গাকে ছাড়িয়ে এখন এই তালিকার শীর্ষে উঠে এসেছেন উনাই সিমন। আর ৫০০ মিনিট গোল না খাওয়ার রেকর্ড নিয়ে ইংল্যান্ডের কিংবদন্তি পিটার শিলটন নেমে গেছেন তৃতীয় স্থানে।
সিমনের এই অসাধারণ ধারাবাহিকতার শুরু ২০২২ কাতার বিশ্বকাপ থেকে। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে আও তানাকার করা গোলের পর দীর্ঘ সময় আর কোনো প্রতিপক্ষ তার জালে বল পাঠাতে পারেনি।
বিজ্ঞাপন
ওই ম্যাচের বাকি সময়, মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর অতিরিক্ত সময়সহ পুরো ১২০ মিনিট এবং ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে পূর্ণ সময় মিলিয়ে টানা ৫১৯ মিনিট গোলশূন্য রাখেন নিজের পোস্ট।
বিশ্বরেকর্ডের পাশাপাশি স্পেনের ফুটবল ইতিহাসেও নতুন অধ্যায় লিখেছেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। এর আগে দেশটির হয়ে বিশ্বকাপে টানা সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল কিংবদন্তি ইকার কাসিয়াসের। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপ মিলিয়ে কাসিয়াস টানা ৪৭৭ মিনিট গোল না খাওয়ার কৃতিত্ব দেখিয়েছিলেন। উনাই সিমন সেই রেকর্ডও ভেঙে স্পেনের ইতিহাসে নতুন মানদণ্ড স্থাপন করেছেন।
দুর্দান্ত ধারাবাহিকতা, বিশ্বরেকর্ড এবং গোল্ডেন গ্লাভস—সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ উনাই সিমনের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় আসর হয়ে থাকল।








