Logo

আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রীর পোস্ট

profile picture
ক্রীড়া ডেস্ক
২৪ জুলাই, ২০২৬, ১৮:০৯
আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রীর পোস্ট
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের কাছে হেরে সেই স্বপ্ন ভেঙে যায়। শিরোপা হাতছাড়া হওয়ার হতাশার পাশাপাশি দলকে ঘিরে নানা বিতর্ক, পক্ষপাতের অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছে আর্জেন্টাইন ফুটবল। এমন সময়ে স্বাভাবিকভাবেই মানসিকভাবে কঠিন সময় পার করছেন দলের অধিনায়ক লিওনেল মেসিও।

বিজ্ঞাপন

স্বামীর এই কঠিন সময়ে তার পাশে দাঁড়িয়েছেন স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। শুধু মেসিকেই নয়, নিজের দেশ আর্জেন্টিনার প্রতিও অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি। সম্প্রতি সাংবাদিক কনি আনসালদি আর্জেন্টিনার মানুষের আবেগ, ঐক্য এবং দেশপ্রেম নিয়ে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন। সেই লেখাটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন রোকুজ্জো। একই বার্তা প্রকাশ করেন আর্জেন্টিনার আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসোও।

আরও পড়ুন

বিজ্ঞাপন

হারের পর জাতীয় দলের আবেগ নিয়ে নানান ধরনের বিতর্কিত মন্তব্য করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এছাড়া বিদ্বেষ ছড়িয়ে নানা ভুয়া খবরও ছড়ানো হচ্ছে। এসব দেখে ক্ষোভে ফুসছেন রোকুজ্জো। তিনি পোস্ট দিয়েছেন, ‘আর্জেন্টিনা পরিবারের মতো: আমাদের নিজেদের মধ্যে একে অপরকে গালিগালাজ দিতেই পারি। কিন্তু বাইরের কেউ যদি এসে আমাদের নিয়ে কিছু বলে, আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব।’

গত সোমবার মেসির প্রতি ভালোবাসা জানিয়ে একটি পোস্ট দিয়েছিলেন রোকুজ্জো, ‘তুমি সবসময় সেরা থাকবে। শুধু তোমার প্রতিভার কারণে নয়, কারণ তুমি তোমার সত্তা থেকে বেরিয়ে আসনি। কারণ যাই ঘটুক না কেন হাল ছাড়নি। শেষ পর্যন্ত লড়াই করেছ এবং শেষ সেকেন্ড পর্যন্ত সর্বস্ব দিয়েছ। সেই শক্তি, সেই মানসিকতা এবং বাবরবার উঠে দাঁড়ানোর মনোবল তোমাকে অনন্য করে তুলেছে।’

বিজ্ঞাপন

বার্তার শেষ অংশে তিনি আরও লেখেন, ‘সাফল্য আসে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও নিষ্ঠার মাধ্যমে। প্রতিদিন তুমি আমাদের সেটাই শিখিয়েছ। এজন্য তোমাকে ধন্যবাদ। আমাদের সন্তানদের জন্য তুমি সবচেয়ে বড় আদর্শ, আর কোটি কোটি মানুষের জন্য অনুপ্রেরণা। তোমার প্রতি আমার শ্রদ্ধা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এই জীবনে তোমার পাশে থাকতে পেরে আমি গর্বিত। তোমাকে অনেক ভালোবাসি।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD