ভিএআরের ভুলে আর্জেন্টিনার সুবিধা পাওয়া নিয়ে যা জানালো ফিফা

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহারের বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) ব্যাখ্যার সঙ্গে একমত নয় ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, ম্যাচে নেওয়া সিদ্ধান্ত ফুটবল আইনের মূল উদ্দেশ্যের সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ ছিল।
বিজ্ঞাপন
সম্প্রতি আইএফএবি তাদের পর্যালোচনায় জানায়, বিশ্বকাপের দুটি ম্যাচে ভিএআর ব্যবহারে ভুল সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে সুইস ফরোয়ার্ড ব্রিল এম্বোলোকে লাল কার্ড দেখানোর ঘটনায় আর্জেন্টিনা সুবিধা পেয়েছিল বলে উল্লেখ করা হয়।
আইএফএবির ব্যাখ্যায় বলা হয়, ‘মিসটেকেন আইডেন্টিটি’ ধারা কেবল অপরাধী খেলোয়াড়কে সঠিকভাবে শনাক্ত করার জন্য ব্যবহার করা যাবে। কোনো ফাউলের ধরন পরিবর্তন বা নতুনভাবে মূল্যায়নের জন্য এ নিয়ম প্রযোজ্য নয়। সে হিসেবে এম্বোলোর দ্বিতীয় হলুদ কার্ড ও মাঠ ছাড়ার সিদ্ধান্ত সঠিক ছিল না বলে মত দেয় সংস্থাটি।
তবে ফিফা ভিন্ন অবস্থান নিয়েছে। এক বিবৃতিতে তারা জানায়, পুরো সিদ্ধান্তই ফুটবল আইনের মূল চেতনা বা ‘স্পিরিট অব দ্য ল’ অনুসারে নেওয়া হয়েছে। তাদের দাবি, বিশ্বকাপজুড়ে একই ধরনের ঘটনায় একই ব্যাখ্যা ধারাবাহিকভাবে অনুসরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফিফা আরও উল্লেখ করেছে, যুক্তরাষ্ট্র-প্যারাগুয়ে ম্যাচে মিগেল আলমিরনের হলুদ কার্ডের ঘটনাতেও একই নীতি প্রয়োগ করা হয়েছিল। সংস্থাটির ভাষ্য, ভিএআর পর্যালোচনার পর এম্বোলোকে মাঠ থেকে বহিষ্কারের সিদ্ধান্তও একই নিয়মের ভিত্তিতেই নেওয়া হয়েছে।
বিবৃতিতে ফিফা জানায়, সিমুলেশনের কারণে এমন কোনো শাস্তি দেওয়া উচিত নয়, যা পরবর্তীতে দ্বিতীয় হলুদ কার্ড বা কার্ড জমে নিষেধাজ্ঞার মতো অতিরিক্ত পরিণতি ডেকে আনে। ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি এড়াতে সংশ্লিষ্ট নিয়ম আরও স্পষ্টভাবে পুনর্লিখনের উদ্যোগ নেওয়া হবে।
বিজ্ঞাপন
একই সঙ্গে ফিফা স্পষ্ট করেছে, তারা এ ঘটনাকে রেফারি বা ভিএআরের ভুল হিসেবে দেখছে না। সংস্থাটির মতে, সিদ্ধান্তটি ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যেই নেওয়া হয়েছিল। আইএফএবির সঙ্গে পুরো বিষয়টি নিয়ে যোগাযোগ হয়েছে বলেও জানিয়ে ফিফা বলেছে, ভবিষ্যতে ভিএআর প্রোটোকল সংশোধনের আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে।
সূত্র: এএফপি








