Logo

জাতীয় দলের ফুটবলারদের ‘খ্যাপ’ খেলা নিয়ে কড়া বার্তা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
১১ আগস্ট, ২০২৬, ১৩:৩৯
জাতীয় দলের ফুটবলারদের ‘খ্যাপ’ খেলা নিয়ে কড়া বার্তা
ছবি: সংগৃহীত

অফ মৌসুমে দেশের অনেক জাতীয় ফুটবলার জেলা পর্যায়ে বিভিন্ন স্থানীয় টুর্নামেন্টে অংশ নিয়ে থাকেন। সামাজিক ও রাজনৈতিক অনুরোধের পাশাপাশি অনেকে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্যও এসব খেলায় অংশ নেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জাতীয় ফুটবলারদের এভাবে ‘খ্যাপ’ খেলায় অংশ নেওয়ার বিষয়টি নিয়ে কঠোর সমালোচনা করেছেন।

বিজ্ঞাপন

গতকাল রাতে ক্রীড়া সাংবাদিকদের আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনুষ্ঠানে জাতীয় ফুটবলারদের স্থানীয় পর্যায়ের টুর্নামেন্টে খেলার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এ সময় তিনি বলেন, ‘সরকার থেকে প্রতি মাসে ফুটবলাররা এক লাখ টাকা করে পাচ্ছেন। এরপরও কেন তাদের খ্যাপ খেলতে হবে, সেটা আমার নিজের কাছেই প্রশ্ন জেগেছে। টাঙ্গাইল ও আরও একটি জেলায় আমি টুর্নামেন্টে অতিথি হিসেবে গিয়েছিলাম। সেখানে জাতীয় ফুটবলারদের খেলতে দেখেছি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

৬ আগস্ট, ২০২৬,

বিজ্ঞাপন

অফ সিজনে স্থানীয় টুর্নামেন্টে খেলে বাড়তি আয় করা বাংলাদেশের ফুটবলারদের পুরনো অভ্যাস। ক্লাব ও সরকার থেকে অর্থ পেলেও এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেননি। খ্যাপ খেলায় ফুটবলারদের ইনজুরি ঝুঁকি থাকে অনেক। ক্রীড়া প্রতিমন্ত্রী প্রথমেই ফুটবলারদের শাস্তির আওতায় আনতে চান না, ‘বাফুফে সভাপতির সঙ্গে আমার এই বিষয়ে আলাপ হয়নি। দুই এক দিনের মধ্যে কথা বলব। প্রথমে সতর্ক করা হবে। এরপরও যদি কেউ করে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

গত পরশু দিন বাফুফে সভাপতি বাফুফে ভবনে জাতীয় ফুটবলারদের খ্যাপ নিয়ে কথা বলেছিলেন সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে। তিনি প্রমাণ সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চেয়েছেন। এই সংক্রান্ত বিষয় বাফুফে নিজ থেকে কোনো উদ্যোগ নেয়নি সেটাও জানিয়েছেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD