Logo

মিরপুরে আবু সাঈদ স্ট্যান্ড নিয়ে এত হইচই কেন, যা বলছে বিসিবি?

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ১৪:২৯
মিরপুরে আবু সাঈদ স্ট্যান্ড নিয়ে এত হইচই কেন, যা বলছে বিসিবি?
ছবি: সংগৃহীত

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘আবু সাঈদ স্ট্যান্ড’-এর ব্যানার সরিয়ে ফেলার দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ব্যানারটি সরানো হয়নি; আগের স্থানেই রয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার শুরু সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে। তিনি দাবি করেন, তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবি আবু সাঈদের নামে করা গ্যালারির ব্যানার সরিয়ে দিয়েছে।

পরে তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে বিষয়টি নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়। রাজনৈতিক নেতাসহ অনেকে এ নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।

এর মধ্যেই আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার আগের জায়গায় রয়েছে—এমন একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ব্যানারটি বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় নতুন ব্যানার লাগানোর জন্য সেটি সরানো হয়েছিল এবং সমালোচনার পর আবারও লাগানো হয়েছে—এমন দাবিও সামনে আসে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে ব্যানার সরানো বা নতুন করে লাগানোর—দুই দাবিই নাকচ করেছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দীন মোহাম্মদ আলমগীর। তিনি বলেন, আবু সাঈদ স্ট্যান্ডের ব্যানার সরানো হয়নি এবং সেটি আগের জায়গাতেই রয়েছে।

ব্যানারটি ক্ষতিগ্রস্ত হয়ে নতুন করে লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এমন কোনো তথ্য তার জানা নেই। বরং স্টেডিয়ামে আরও সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে এবং কাজও শুরু হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়াকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে দেখছেন বিসিবির এই পরিচালক। তার ভাষ্য, একজনের পোস্টের পর অল্প সময়ের মধ্যে একই বিষয়ে আরও অনেক পোস্ট ছড়িয়ে পড়েছে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে পরিচিত আবু সাঈদ। ওই বছরের ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD