Logo

এশিয়ান গেমসে বাংলাদেশ দল ঘোষণা, ১৫ মাস পর টি-টোয়েন্টিতে শান্ত

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২ সেপ্টেম্বর, ২০২৬, ২০:২৪
এশিয়ান গেমসে বাংলাদেশ দল ঘোষণা, ১৫ মাস পর টি-টোয়েন্টিতে শান্ত
ছবি: সংগৃহীত

আসন্ন এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্টে জাতীয় দলের মূল স্কোয়াডকেই খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্বে ফিরেছেন লিটন কুমার দাস। জিম্বাবুয়ে সফরে একটি ফিফটি করা ইয়াসির আলী চৌধুরী রাব্বিও দলে নিজের জায়গা ধরে রেখেছেন।

দীর্ঘ ১৫ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। এর আগে সর্বশেষ গত বছরের মে মাসে এই ফরম্যাটে খেলেছিলেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলে রয়েছেন শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদও। তবে এখনো পুরোপুরি ফিট না হওয়ায় পেসার নাহিদ রানা এশিয়ান গেমসের স্কোয়াডে জায়গা পাননি।

এশিয়ান গেমসে বাংলাদেশের ১৫ সদস্যের দল:

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD