বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি হৃদয়ের

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ৫১২ রানের বিশাল সংগ্রহের সামনে শুরুতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। ম্যাচে ঘুরে দাঁড়ানো কঠিন মনে হলেও শেষ দিনে ব্যাট হাতে পুরো চিত্র পাল্টে দেন বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়।
বিজ্ঞাপন
আগের দিন প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছিলেন হৃদয়। তবে সেখানেই থামেননি তিনি। চতুর্থ দিনে দক্ষিণ আফ্রিকার বোলারদের ওপর আধিপত্য ধরে রেখে দলকে প্রথম ইনিংসে লিডের পথে এগিয়ে নেন এই ব্যাটার। একই সঙ্গে গড়ে তোলেন বাংলাদেশের ক্রিকেটে বিরল এক কীর্তি।
৪৫০ বলে ট্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হৃদয়। বাংলাদেশের মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। পাশাপাশি দেশের বাইরে প্রথম বাংলাদেশি হিসেবে ট্রিপল সেঞ্চুরি করার ইতিহাসও গড়েছেন এই মিডল অর্ডার ব্যাটার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হৃদয়ের বিশাল ইনিংসের ভিত্তি গড়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জাকের আলী। পঞ্চম উইকেটে তার সঙ্গে হৃদয়ের ১৫১ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন জাকের। ১৬৮ বলে ৯৪ রান করে আউট হন তিনি।
এরপর মোহাম্মদ সাইফউদ্দিনকে সঙ্গে নিয়ে আরও বড় জুটি গড়েন হৃদয়। ষষ্ঠ উইকেটে দুজনের ব্যাট থেকে আসে ১৮৫ রান। সাইফউদ্দিন ১৭১ বলে করেন ৮৭ রান।
এর আগে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। প্রথম ইনিংসে ৫১২ রানের বিশাল সংগ্রহ গড়ে স্বাগতিকরা। লেসেগো সেনোকওয়ানে ১১১ এবং সিনেথেম্বা কেশিল ১২৮ রানের সেঞ্চুরি করেন। এ ছাড়া গ্যাভিন কাপলান সেঞ্চুরির কাছাকাছি গিয়ে ৯৭ রানে থামেন।
বিজ্ঞাপন
ওই বিশাল সংগ্রহের জবাবে তৃতীয় দিন শেষে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর ছিল ৬ উইকেটে ৩৭১ রান। সেখান থেকে শেষ দিনে তাওহিদ হৃদয়ের ব্যাটিং নৈপুণ্যে ম্যাচের দৃশ্যপটই পাল্টে যায়।








