ডিপিএল ক্রিকেটারদের জীবিকার বড় ভরসা: তাওহীদ হৃদয়

অবশেষে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। সোমবার থেকে একযোগে ছয় ভেন্যুতে মাঠে গড়াবে প্রথম রাউন্ডের খেলা। দেশের ক্রিকেটারদের জন্য এই টুর্নামেন্ট কতটা গুরুত্বপূর্ণ, তা তুলে ধরলেন জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়।
বিজ্ঞাপন
রোববার গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে হৃদয় বলেন, প্রতিটি ক্রিকেটারের জন্য নিয়মিত টুর্নামেন্টে অংশ নেওয়া খুবই প্রয়োজন। বিশেষ করে যারা দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলেন, তারা দীর্ঘদিন মাঠের বাইরে থাকায় সমস্যায় পড়েছেন।
তিনি বলেন, অনেক ক্রিকেটারের জন্য এই ধরনের লিগই আয়ের প্রধান উৎস। অনেকে এই টুর্নামেন্ট খেলেই পরিবার চালান। তাই এ ধরনের প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা জরুরি।
বিজ্ঞাপন
হৃদয় আরও বলেন, টুর্নামেন্ট না হলে যেমন খেলোয়াড়দের সুযোগ কমে যায়, তেমনি নতুন প্রতিভাও উঠে আসতে পারে না। তাই ক্রিকেটের ধারাবাহিকতা বজায় রাখতে ডিপিএলের মতো আসর গুরুত্বপূর্ণ।
নিজ দল মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে তিনি বলেন, দলটি কাগজে-কলমে শক্তিশালী হলেও শেষ পর্যন্ত মাঠের পারফরম্যান্সই আসল। যে দল ভালো খেলবে, তারাই ফল পাবে।








