অবসর প্রসঙ্গে সরাসরি কথা বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো

পর্তুগালের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো অবশেষে নিজের ভবিষ্যৎ নিয়ে নীরবতা ভেঙেছেন। তিনি জানিয়েছেন, তার দীর্ঘ ফুটবল ক্যারিয়ার ধীরে ধীরে শেষ পর্যায়ের দিকে এগোচ্ছে, তবে এখনো প্রতিযোগিতার মাঠে খেলাটা পুরোপুরি উপভোগ করছেন তিনি।
বিজ্ঞাপন
আল আহলির বিপক্ষে ম্যাচে হেডে গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনালদো। এই জয়ের মাধ্যমে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে যায় তার ক্লাব আল নাসর। ৪১ বছর বয়সী এই তারকা ম্যাচ শেষে নিজের বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন।
চলতি মৌসুমে এটি রোনালদোর ২৫তম লিগ গোল এবং ক্যারিয়ারে ১৫তমবারের মতো কোনো লিগে ২৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার অসাধারণ ছিল, আমি চাই এটি এমনই থাকুক।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, বয়স বাড়লেও খেলা ও গোল করা এখনও উপভোগ করেন। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলীয় সাফল্য। আল নাসর এখন লিগের শীর্ষে ৮ পয়েন্টে এগিয়ে এবং ১২ মে আল হিলালের বিপক্ষে ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।
আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েও ভাবছেন রোনালদো। এটি তার শেষ ফিফা ফুটবল বিশ্বকাপ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পর্তুগাল তরুণ প্রজন্ম — ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসের ওপর ভরসা রাখছেন।
বিজ্ঞাপন
এছাড়া ব্যক্তিগত লক্ষ্য হিসেবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার কথাও বলেছেন। আল আহলির বিপক্ষে গোল করে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭০।
রোনালদোর বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হবে। ফলে এটি সৌদি আরবে তার অধ্যায়ের শেষ সময় হতে পারে বলে ধারণা করা হচ্ছে।








