Logo

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৩৬
ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি দ্বিগুণ করল বিসিবি
ছবি: সংগৃহীত

ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের জন্য ম্যাচ ফি বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেটারদের আর্থিক সুবিধা ও নিরাপত্তা বাড়াতে ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে ম্যাচ ফি দ্বিগুণ করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি তামিম ইকবাল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চার দিনের ম্যাচে ক্রিকেটারদের ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছে। ওয়ানডে ম্যাচে ৫০ হাজার টাকা থেকে বেড়ে ম্যাচ ফি দাঁড়িয়েছে ১ লাখ টাকা। আর টি-টোয়েন্টিতে ৪০ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০ হাজার টাকা।

নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। তিন দিনের ম্যাচে আগে ২০ হাজার টাকা ম্যাচ ফি দেওয়া হলেও এখন থেকে তারা পাবেন ৪০ হাজার টাকা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিসিবি সভাপতি জানান, ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি খেলায় তাদের আরও মনোযোগী করে তুলতেই ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার হিসাবে, কোনো ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটের পুরো মৌসুম খেলতে পারলে বেতনসহ বছরে প্রায় ৩৫ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

তামিম ইকবাল বলেন, ম্যাচ ফি বাড়ানোর এই উদ্যোগ ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নের পাশাপাশি ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা ও মানসিক প্রেরণা বাড়াতে সহায়তা করবে। এর ফলে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা খেলোয়াড়রা নিজেদের ক্যারিয়ার নিয়ে আরও স্থিতিশীলভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

বিসিবির নতুন সিদ্ধান্তকে ঘরোয়া ক্রিকেটারদের দীর্ঘদিনের আর্থিক সীমাবদ্ধতা কমানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ম্যাচ ফি বাড়ায় ক্রিকেটারদের খেলার প্রতি মনোযোগ ও আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD