Logo

এবার ইমরান খানের পাশে দাঁড়ালে কিংবদন্তি ব্রায়ান লারা

profile picture
ক্রীড়া ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ২৩:২২
এবার ইমরান খানের পাশে দাঁড়ালে কিংবদন্তি ব্রায়ান লারা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও রাজনীতিক ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে সরব হওয়া সাবেক আন্তর্জাতিক অধিনায়কদের তালিকায় এবার যুক্ত হলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার ব্রায়ান লারা।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইমরান খানের প্রতি সমর্থন জানিয়ে ব্রায়ান লারা বলেন, ক্রিকেট মাঠে ইমরান খানের সঙ্গে তার দেখা হয়েছে খুব অল্প কয়েকবার। তবে অল্প সময়ের সেই পরিচয়ের মধ্যেই ইমরানের প্রতি তার যে শ্রদ্ধা তৈরি হয়েছে, সেটি ছিল তাৎক্ষণিক এবং স্থায়ী।

ব্রায়ান লারা বলেন আরও বলেন, খেলোয়াড়জীবনের শীর্ষে যিনি দেশের জন্য আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তিনি কীভাবে এমন পরিস্থিতিতে পড়তে পারেন, যেখানে তার প্রাপ্য যত্ন, সহানুভূতি ও মর্যাদা দিয়ে আচরণ করা হচ্ছে না তা তিনি বুঝতে পারছেন না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমরান খান ২০২৩ সাল থেকে কারাগারে বন্দী। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। তার দুই সন্তান সুলাইমান ও কাসিম বারবার বাবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, কারাগারের ভেতরে ইমরানকে হত্যার চেষ্টা করা হয়েছে এবং তার চিকিৎসায়ও অবহেলা করা হচ্ছে।

এর আগে বিভিন্ন দেশের ২১ জন সাবেক আন্তর্জাতিক অধিনায়ক ইমরানের সুচিকিৎসার দাবি জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে চিঠি লিখেছেন। এবার তাদের সঙ্গে সংহতি জানিয়ে লারা বলেন, তিনি তার সাবেক সহ-অধিনায়কদের দাবির সঙ্গে একমত। ইমরানের যথাযথ ও উন্মুক্ত চিকিৎসাসেবা এবং প্রত্যেক মানুষের প্রাপ্য মর্যাদা নিশ্চিত করা উচিত।

লারা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক বিষয় নয় ক্রিকেটের একজন কিংবদন্তির জন্য এটি মৌলিক মানবতার দাবি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD