ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালত তাকে ইসলামাবাদের শিফা হাসপাতালে নিয়ে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৮ আগস্ট) একটি পিটিশনের শুনানি শেষে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে ইমরান খানকে প্রতি সপ্তাহে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে।
আদালত তার চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দিয়েছেন। ওই বোর্ডে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক এবং তার বোন ডা. উজমা খানকে রাখার কথা বলা হয়েছে।
এদিকে ইমরান খানের আইনজীবী ও পরিবারের সদস্যদের তার স্বাস্থ্য পরীক্ষার কোনো প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশ না করার এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে উপস্থাপন না করার নির্দেশ দিয়েছেন আদালত।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইমরান খান প্রায় তিন বছর ধরে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। এর আগে সোমবার কারা কর্তৃপক্ষ তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন সুপ্রিম কোর্টে জমা দেয়।
ওই প্রতিবেদনে বলা হয়, কারা কর্তৃপক্ষ ইমরান খান ও তার স্ত্রীকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দিচ্ছে। কারাগারের চিকিৎসকেরা দিনে তিনবার তার স্বাস্থ্য ও খাবার পর্যবেক্ষণ করেন। পাশাপাশি রক্তচাপ, হৃদস্পন্দন ও রক্তে অক্সিজেনের মাত্রাও নিয়মিত রেকর্ড করা হয়।
বিজ্ঞাপন
তবে গত ১ আগস্ট চিকিৎসক ডা. আক্তার আলী বান্দেশাহর করা স্বাস্থ্য পরীক্ষায় ইমরানের রক্তচাপ অনিয়ন্ত্রিত এবং ওঠানামা করছে বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে বুক ধড়ফড়, মাথাব্যথা ও অস্থিরতার মতো সমস্যার কথাও উঠে আসে।
চিকিৎসকের কাছে ইমরান খান অভিযোগ করেন, স্ত্রীর সঙ্গে নিয়মিত দেখা করার সুযোগ না পাওয়া, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতা এবং টেলিভিশন ও সংবাদপত্র না দেওয়ার কারণে তিনি মানসিকভাবে সমস্যার মধ্যে রয়েছেন।
সূত্র: দ্য ডন








