Logo

সেমিফাইনালের পথে শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩৫
সেমিফাইনালের পথে শ্রীলঙ্কাকে হারাতে চায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ রবিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচের জয়ের ধারাবাহিকতা ধরে রেখে লঙ্কানদের হারিয়ে সেমিফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যেতে চায় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৭১ রানের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের মধ্য দিয়ে দুবাইয়ের মাঠ ও উইকেটের আচরণ সম্পর্কেও ভালো ধারণা পেয়েছে টাইগ্রেসরা।

শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের ব্যাটার জুয়াইরিয়া ফেরদৌস বলেন, প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলে তারা ভালো জয় পেয়েছেন। একই সঙ্গে মাঠের পরিবেশ ও উইকেটের আচরণ সম্পর্কে জানার এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে।

অন্যদিকে টুর্নামেন্টে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। শক্তিশালী লঙ্কানদের বিপক্ষে আজ জয় ছাড়া অন্য কিছু ভাবছে না বাংলাদেশ। জুয়াইরিয়ার মতে, প্রথম ম্যাচের অভিজ্ঞতা শ্রীলঙ্কার বিপক্ষে কাজে দেবে। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের পথে দল আরও ভালো অবস্থানে পৌঁছাবে এবং নিজেদের লক্ষ্যের কাছাকাছি যেতে পারবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এই ক্রিকেটার বলেন, দলের প্রত্যেক খেলোয়াড়কে যার যার দায়িত্ব অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। নিজেদের জায়গা থেকে সর্বোচ্চটা দেওয়ার পাশাপাশি জয় নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

প্রথম ম্যাচে ব্যাট হাতে অবশ্য নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি জুয়াইরিয়া। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ওপেনিংয়ে নেমে পাওয়ার প্লের সুযোগ কাজে লাগিয়ে দলকে ভালো শুরু এনে দিতে চান তিনি।

বিজ্ঞাপন

নিজের ব্যক্তিগত লক্ষ্য সম্পর্কে জুয়াইরিয়া বলেন, ওপেনার হিসেবে পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে বড় ও কার্যকর একটি ইনিংস খেলতে চান। তার মতে, শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD