Logo

চীনের জালে ছয় গোল, টানা চতুর্থ জয় বাংলাদেশের

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩১
চীনের জালে ছয় গোল, টানা চতুর্থ জয় বাংলাদেশের
ছবি: সংগৃহীত

চীনের মকিতে অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক চীনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বে টানা চতুর্থ জয়ের দেখা পেয়েছে বাংলাদেশের মেয়েরা।

বিজ্ঞাপন

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের মতো গতিময় হকি খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চীনের রক্ষণভাগকে চাপে রাখে তারা। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।

দশ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়া দুর্দান্ত এক ফিল্ড গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন। আক্রমণের ধার অব্যাহত রেখে ২৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন কনা আক্তার। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিরতির পরও চীনের ওপর চাপ ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে ব্যবধান হয় ৪-০। মাত্র দুই মিনিট পর, ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন আইরিন রিয়া। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় ৫-০।

চীনের মাটিতে ৬-০ গোলের এই বিশাল জয় দেশের নারী হকির এক নতুন মাইলফলক। টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তাদের পরবর্তী প্রতিপক্ষ হতে পারে এলিট গ্রুপের জাপান। ঐ ম্যাচ জিতলে সেমিফাইনাল ও অ-২০ মহিলা বিশ্বকাপে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD