চুল কাটা-খাবারসহ নতুন নিয়মে বদলে যাচ্ছে জার্মান দলের জীবনযাপন

জার্মানির কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর দলীয় শৃঙ্খলা ও খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বাড়াতে বেশ কিছু নতুন নিয়ম চালু করেছেন ইয়ুর্গেন ক্লপ। একসঙ্গে খাবার খাওয়া থেকে শুরু করে ম্যাচের দিন ফোন ব্যবহার এবং চুল কাটার বিষয়েও এসেছে নতুন বিধিনিষেধ।
বিজ্ঞাপন
জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ডের বরাত দিয়ে বুলিনিউজ জানিয়েছে, ক্লপের নিয়ম অনুযায়ী দলের সব খেলোয়াড়কে নির্ধারিত সময়ে একসঙ্গে রাতের খাবার খেতে হবে। আগের কোচ ইয়ুলিয়ান নাগলসমানের সময়ে খেলোয়াড়েরা সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে নিজেদের সুবিধামতো খাবার টেবিলে যেতে পারতেন। নতুন ব্যবস্থায় সেই স্বাধীনতা থাকছে না।
ক্লপের লক্ষ্য, একসঙ্গে খাবার খাওয়ার মাধ্যমে খেলোয়াড়দের মধ্যে যোগাযোগ ও দলীয় ঐক্য আরও বাড়ানো।
ম্যাচের দিনে ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন
ম্যাচের দিন জিমে ওয়ার্ম-আপ কিংবা ম্যাসাজ নেওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না খেলোয়াড়েরা। তবে সতীর্থদের সঙ্গে কথা বলা বা আড্ডা দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। বরং একে অপরের সঙ্গে সরাসরি যোগাযোগে উৎসাহ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ক্যাম্পে চুল কাটায় নিষেধ
হোটেল কিংবা দলের ক্যাম্পে চুল কাটার ওপরও নিষেধাজ্ঞা দিয়েছেন ক্লপ। তার যুক্তি, কেউ ব্যবসায়িক সফরে যাওয়ার আগে যেমন নিজের প্রস্তুতি সম্পন্ন করে নেন, ফুটবলারদেরও দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগেই চুল কেটে নেওয়া উচিত।
বিজ্ঞাপন
পরিবারের সঙ্গে দেখা করার সময় নির্দিষ্ট
নাগলসমানের সময়ে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের দলের ক্যাম্পে আসার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি স্বাধীনতা ছিল। তবে ক্লপের অধীনে পরিবারের সঙ্গে দেখা করার সুযোগ থাকবে নির্দিষ্ট সময়ে।
দলের প্রস্তুতির সময় খেলোয়াড়দের মনোযোগ ধরে রাখতেই এই নিয়ম চালু করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞাপন
জার্মানির কোচ হিসেবে ক্লপের নতুন অধ্যায় শুরু হবে আগামী বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ দিয়ে। মাঠের বাইরের এসব নিয়ম দলের পরিবেশ ও পারফরম্যান্সে কী প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়।








