Logo

এশিয়ান কাপে কাউকে ভয় পেতে আসেনি বাংলাদেশ: হামজা চৌধুরী

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:১৯
এশিয়ান কাপে কাউকে ভয় পেতে আসেনি বাংলাদেশ: হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

এশিয়ান কাপের মতো বড় মঞ্চে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলার সুযোগকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। প্রতিপক্ষের শক্তি নিয়ে না ভেবে যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করাই দলের লক্ষ্য বলে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের তারকা হামজা দেওয়ান চৌধুরী।

বিজ্ঞাপন

এশিয়ান কাপে খেলার সুযোগ পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছেন জানিয়ে হামজা বলেন, ‘আমাদের চেয়ে র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা দলগুলোর বিপক্ষে খেলাটা স্পষ্টতই বড় সুযোগ। আমাদের লক্ষ্য হলো যতটা সম্ভব বেশি পয়েন্ট অর্জন করা। আমরা এখানে কাউকে ভয় পেতে আসিনি। আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।’

হামজার মতে, শুধু ফলাফল অর্জন নয়, এই টুর্নামেন্ট থেকে অভিজ্ঞতা সঞ্চয় করাও বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। শক্তিশালী দলগুলোর বিপক্ষে ম্যাচগুলো নিজেদের উন্নতির পাশাপাশি শেখার সুযোগ তৈরি করবে বলে মনে করেন তিনি। মাঠে সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে দেশকে গর্বিত করতে চান এই মিডফিল্ডার।

ইন্দোনেশিয়ায় দলের অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট হামজা। স্থানীয় মানুষের আতিথেয়তা, ফুটবলের জনপ্রিয়তা এবং সুযোগ-সুবিধার প্রশংসা করেছেন তিনি।

বিজ্ঞাপন

হামজা বলেন, ‘এখানকার মানুষ খুব বন্ধুত্বপূর্ণ। এখানে ফুটবলের বিশাল জনপ্রিয়তা রয়েছে এবং সুযোগ-সুবিধাগুলোও খুব ভালো। আগামীকাল খেলার জন্য আমি মুখিয়ে আছি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইন্দোনেশিয়া দল সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেছেন হামজা। তার মতে, দলটির র‌্যাংকিং ভালো এবং খেলোয়াড়দের মানও উঁচু। কোচিং স্টাফের প্রশংসা করে তিনি বলেন, বিশ্বকাপ বাছাইপর্বেও ইন্দোনেশিয়া ভালো অবস্থান তৈরি করতে পারে।

এদিকে ইন্দোনেশিয়া দলের তরুণ ফুটবলার এলকান ব্যাগটের বিপক্ষে খেলতেও আগ্রহী হামজা। বিমানে তার সঙ্গে দেখা হয়েছিল জানিয়ে তিনি বলেন, ব্যাগট ভালো খেলোয়াড় এবং এখনো তরুণ।

বিজ্ঞাপন

ইংলিশ চ্যাম্পিয়নশিপে ব্যাগটের মিলওয়াল ও হামজার শেফিল্ড ইউনাইটেড খেলে। চলতি লিগে এখনো দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ হয়নি। তার আগেই জাতীয় দলের জার্সিতে একে অপরের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন দুই ফুটবলার।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD