Logo

এক দশক পর টেনিসের দুই লিজেন্ডের লড়াই

profile picture
ক্রীড়া ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২২:১১
এক দশক পর টেনিসের দুই লিজেন্ডের লড়াই
ছবি: সংগৃহীত

প্রায় এক দশক পর আবারও টেনিস কোর্টে মুখোমুখি হতে যাচ্ছেন দুই কিংবদন্তি রাফায়েল নাদাল ও এন্ডি মারে। আগামী ৩ অক্টোবর স্পেনের মায়োর্কায় রাফা নাদাল অ্যাকাডেমির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্রদর্শনীমূলক ম্যাচে দেখা যাবে তাদের লড়াই।

বিজ্ঞাপন

নাদাল অ্যাকাডেমি স্লামের অংশ হিসেবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে মারে’কে এই ম্যাচে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান ২২টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল।

মারের অনুশীলনের খবর জেনে রসিকতার সুরে নাদাল বলেন, তিনি জানতে পেরেছেন মারে অনেক অনুশীলন করছেন, ‘প্রায় একজন পেশাদারের মতোই’। তবে নিজের অনুশীলনের মাত্রা ততটা না হলেও এখনও প্রতিদ্বন্দ্বিতা করার সামর্থ্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নাদাল আরও প্রস্তাব দেন, দুজন চাইলে নিজেদের কয়েকজন বন্ধুকে নিয়ে দলীয় প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। অ্যাকাডেমির দশম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এমন আয়োজন হলে সেটি আরও বিশেষ হয়ে উঠবে বলেও ইঙ্গিত দেন স্প্যানিশ কিংবদন্তি।

নাদাল ও মারে সর্বশেষ মুখোমুখি হয়েছিলেন ২০১৬ সালের মুতুয়া মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে। দীর্ঘ বিরতির পর আবারও তাদের কোর্টে দেখা যাওয়ায় টেনিসপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

এই ম্যাচে রজার ফেদেরার দর্শক হিসেবে উপস্থিত থাকতে পারেন—এমন আলোচনা রয়েছে। তবে ফেদেরারের উপস্থিতির বিষয়টি এখনো নিশ্চিত নয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD