Logo

গুলি ছোড়ার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:২১
গুলি ছোড়ার ভঙ্গিতে গোল উদযাপন, ইসরায়েলি ফুটবলারকে লাল কার্ড
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে উয়েফা নেশন্স লিগের ম্যাচে গোল উদযাপন করতে গিয়ে লাল কার্ড দেখেছেন ইসরায়েলের ফরোয়ার্ড সায়েদ আবু ফারখি। গোলের পর কর্নার ফ্ল্যাগ তুলে সেটিকে অস্ত্রের মতো ব্যবহার করে গুলি ছোড়ার ভঙ্গি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ থেকে বের করে দেন রেফারি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অস্ট্রিয়ার লিনৎসে অনুষ্ঠিত ম্যাচে ৫৫ মিনিটে গোল করে ইসরায়েলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী ফারখি। রোমানো স্মিডের পেনাল্টি গোলে প্রথমার্ধে এগিয়ে ছিল অস্ট্রিয়া।

গোলের পর সতীর্থদের সঙ্গে উদযাপন শেষে কর্নার ফ্ল্যাগের কাছে ছুটে যান ফারখি। এরপর সেটি তুলে এক হাঁটু মাটিতে রেখে গুলি ছোড়ার মতো অঙ্গভঙ্গি করেন তিনি। ওই উদযাপনের পরই রেফারি জেরোমি কাবাকভ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান। এর ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ইসরায়েলি ফরোয়ার্ডকে।

এর মাত্র চার মিনিট আগে ফারখি প্রথম হলুদ কার্ড দেখেছিলেন। ফলে দ্বিতীয় হলুদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে মাঠ ছাড়তে হয় এবং ইসরায়েল ১০ জনের দলে পরিণত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফারখি মাঠ ছাড়ার পর শেষদিকে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় অস্ট্রিয়া। ৯০ মিনিটে ফিলিপ এমভেনে গোল করে স্বাগতিকদের আবার এগিয়ে দেন। যোগ করা সময়ে সাসা কালাইদজিচ আরও একটি গোল করলে ৩-১ ব্যবধানের জয় পায় অস্ট্রিয়া।

জাতীয় দলের হয়ে ফারখির এটি ছিল মাত্র দ্বিতীয় ম্যাচ। অস্ট্রিয়ার বিপক্ষেই তিনি জাতীয় দলের হয়ে প্রথম গোলের দেখা পান। চলতি মাসের শুরুতে ইসরায়েলি ক্লাব ম্যাকাবি তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব কলোরাডো র‍্যাপিডসে যোগ দেন ২০ বছর বয়সী এই ফরোয়ার্ড।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন গাজা যুদ্ধকে ঘিরে ইসরায়েলের আন্তর্জাতিক ক্রীড়া অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে। বিশেষ করে আয়ারল্যান্ডের সঙ্গে ইসরায়েলের নেশন্স লিগ ম্যাচ ঘিরে রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD