Logo

‘ছন্নছাড়া’ ফুটবল খেলে প্রথমার্ধেই দুই গোল হজম করল বাংলাদেশ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৩
‘ছন্নছাড়া’ ফুটবল খেলে প্রথমার্ধেই দুই গোল হজম করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলের সুযোগ নিয়ে দুইবার জালে বল পাঠিয়েছে মালয়েশিয়া। ফলে বিরতিতে ২-০ গোলে পিছিয়ে থেকে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মালয়েশিয়া। বিপরীতে বাংলাদেশের খেলায় ছিল সমন্বয়ের ঘাটতি। ম্যাচের চতুর্থ মিনিটেই কর্নার থেকে পাওয়া বল গোলমুখে পাঠান মালয়েশিয়ার এক আক্রমণভাগের খেলোয়াড়। তবে দ্রুত প্রতিক্রিয়ায় বলটি বাইরে পাঠিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

এরপরও বাংলাদেশের রক্ষণে একের পর এক চাপ তৈরি করতে থাকে মালয়েশিয়া। প্রতিপক্ষের আক্রমণ সামলাতেই ব্যস্ত হয়ে পড়ে বাংলাদেশের রক্ষণভাগ। শেষ পর্যন্ত ১৮ মিনিটে আর গোল ঠেকিয়ে রাখা সম্ভব হয়নি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মাঝমাঠ থেকে সতীর্থের বাড়ানো বল নিয়ে বাংলাদেশের ডি-বক্সে ঢুকে পড়েন মালয়েশিয়ার ১০ নম্বর জার্সিধারী ফরোয়ার্ড আরিফ আইয়ান। এরপর নিখুঁতভাবে বলের দিক পরিবর্তন করে বাংলাদেশের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। এতে এগিয়ে যায় মালয়েশিয়া।

বিজ্ঞাপন

প্রথম গোলের পরও আক্রমণের ধার কমায়নি স্বাগতিকরা। ম্যাচের ৩৮তম মিনিটে বাংলাদেশের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুণ করেন আরিফ আইমান।

তপু বর্মণের ভুল পাস থেকে বল পেয়ে যান মালয়েশিয়ার তারকা ফরোয়ার্ড। সুযোগটি কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের বিপক্ষে মালয়েশিয়ার ব্যবধানও দাঁড়ায় ২-০।

শেষ পর্যন্ত প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় দুই গোলের লিড নিয়েই বিরতিতে যায় মালয়েশিয়া। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে হলে বাংলাদেশকে আক্রমণ বাড়ানোর পাশাপাশি রক্ষণভাগের ভুলও কমাতে হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD