বাংলাদেশের জার্সিতে ফারহান আলীর অভিষেক, একাদশে নেই জামাল

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।
বিজ্ঞাপন
ম্যাচের শুরুর একাদশে বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকে রাখেননি কোচ থমাস ডুলি। তবে একাদশে জায়গা পেয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। ফলে বাংলাদেশের জার্সিতে অভিষেক হচ্ছে এই ফুটবলারের।
জাকার্তায় দলের সঙ্গে অনুশীলন করার পরই ফারহানকে প্রথম ম্যাচে শুরু থেকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন ডুলি। গোলরক্ষক মিতুল মারমার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্সেও রয়েছে পরিবর্তন। চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ দলের সঙ্গে জাকার্তায় যেতে পারেননি। তার অনুপস্থিতিতে সাদ উদ্দিন, জুনিয়র তপু, তারিক কাজী ও জায়ান আহমেদকে নিয়ে রক্ষণভাগ সাজিয়েছেন কোচ।
বিজ্ঞাপন
চোটের কারণে মোরসালিনও আজকের ম্যাচে খেলছেন না। অন্যদিকে বাংলাদেশের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে অভিজ্ঞ সোহেল রানা সিনিয়রের হাতে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গত ৫ জুন বাংলাদেশের সর্বশেষ ম্যাচের একাদশের তুলনায় মালয়েশিয়ার বিপক্ষে দলে এসেছে সাতটি পরিবর্তন। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়ার পাশাপাশি বদলি তালিকায় রয়েছেন সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ।
বাংলাদেশ এর আগে ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হওয়ার সূচি নিশ্চিত করেছিল। গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
বিজ্ঞাপন
বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), তারিক কাজী, শাকিল আহাদ তপু (জুনিয়র), সাদ উদ্দিন, জায়ান আহমেদ, হামজা দেওয়ান চৌধুরী, সোহেল রানা (সিনিয়র), সামিত সোম, ফারহান আলী ওয়াহিদ, রাকিব হোসেন ও ফাহমিদুল ইসলাম।








