শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়ালো ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি ব্রাজিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের দ্বারপ্রান্তে চলে গিয়েও শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে রায়ান জাম্পসের গোলে ১-১ সমতায় ফেরে সেলেসাওরা।
বিজ্ঞাপন
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড কান্ট্রি ব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৪টায়। শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেললেও প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।
বিরতির পর ম্যাচের ৬৮তম মিনিটে গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন ইরাকুন্দা। গোল হজমের পর সমতায় ফিরতে একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। তবে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে অস্ট্রেলিয়ার রক্ষণ ভাঙতে পারেনি তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মনে হচ্ছিল, ২০০১ সালের পর ব্রাজিলের বিপক্ষে আবারও জয় পেতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ২০০১ সালের কনফেডারেশন কাপে সর্বশেষ ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দীর্ঘ সময় ধরে সেলেসাওদের বিপক্ষে জয়ের দেখা পায়নি তারা।
তবে অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে অস্ট্রেলিয়ার সেই অপেক্ষা আরও দীর্ঘ হয়। রায়ান জাম্পস গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
বিজ্ঞাপন
ফলে ব্রাজিলের বিপক্ষে ২০০১ সালের পর জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো অস্ট্রেলিয়ার। অন্যদিকে, হারের হাত থেকে বাঁচলেও পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ব্রাজিল।








