Logo

কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১০
কৃত্রিম ঘাসের মাঠ, দক্ষিণ সুদানের বিপক্ষে খেলছেন না সালাহ
ছবি: সংগৃহীত

কৃত্রিম ঘাসের মাঠে চোটের ঝুঁকি এড়াতে দক্ষিণ সুদানের বিপক্ষে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বের ম্যাচে মোহামেদ সালাহকে খেলাবে না মিসর। দীর্ঘমেয়াদে তার ফিটনেস ঠিক রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দক্ষিণ সুদানের বিপক্ষে মাঠে নামবে মিসর। ম্যাচটির আগে সালাহকে বিশ্রাম দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে তারা জানায়, কৃত্রিম ঘাসের মাঠে খেলার কারণে সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ হোসাম হাসান ও তার টেকনিক্যাল স্টাফরা।

বিবৃতিতে বলা হয়, ‘মিসর জাতীয় দলের কোচ হোসাম হাসানের নেতৃত্বাধীন টেকনিক্যাল স্টাফ দক্ষিণ সুদানের বিপক্ষে ম্যাচে মোহামেদ সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ম্যাচটি যে কৃত্রিম ঘাসের মাঠে অনুষ্ঠিত হবে, সেটিই এর কারণ।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সালাহকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি অবশ্য আগেই আলোচনা করা হয়েছিল। কৃত্রিম ঘাসের মাঠে খেললে তার জয়েন্ট ও সামগ্রিক ফিটনেসে বাড়তি চাপ পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার অ্যাঙ্গোলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে ৬০ মিনিট খেলেছিলেন সালাহ। ম্যাচটি গোলশূন্য ড্র হয়। ব্যস্ত সূচির মধ্যে ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের খেলার সময় নিয়ন্ত্রণ করাকে গুরুত্ব দিচ্ছে মিসরের কোচিং স্টাফ।

দক্ষিণ সুদানের বিপক্ষে মিসর দলে থাকছেন না আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও। নিসের হয়ে খেলা ডিফেন্ডার মোহামেদ আবদেলমোনেমও দলের সঙ্গে সফর করছেন না।

দক্ষিণ সুদানের ম্যাচের পর আগামী ৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে মিসর।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD