Logo

ওয়েম্বলিতে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:০১
ওয়েম্বলিতে ৭০ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন লামিন ইয়ামাল
ছবি: সংগৃহীত

ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের শুরুতেই ইতিহাস গড়েছেন স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। ম্যাচের দুই মিনিট পূর্ণ হওয়ার আগেই গোল করে তিনি প্রায় সাত দশকের পুরোনো একটি রেকর্ডের তালিকায় জায়গা করে নিয়েছেন।

বিজ্ঞাপন

উয়েফা নেশনস লিগের নতুন মৌসুমে গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় ইংল্যান্ড ও স্পেন। ওয়েম্বলিতে শুরু থেকেই চাপের মুখে পড়ে স্বাগতিকরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দেন ইয়ামাল।

গোলটির পেছনে বড় ভূমিকা ছিল ইংল্যান্ডের রক্ষণভাগের ভুলের। নিজেদের অর্ধে বল নিয়ন্ত্রণে নিতে গিয়ে মার্ক গুয়েহি ভুল করলে সুযোগ পান ইয়ামাল। বল দখলে নিয়ে দ্রুত বক্সে ঢুকে ইংলিশ গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অপ্টার পরিসংখ্যান অনুযায়ী, ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে এটি তৃতীয় দ্রুততম গোল। এর আগে আরও দ্রুত গোল হজমের দুটি ঘটনা রয়েছে। ১৯৫৩ সালে হাঙ্গেরির নান্দোর হিদেগকুতি এবং ১৯৫৭ সালে স্কটল্যান্ডের টমি রিং ম্যাচের প্রথম মিনিটেই ইংল্যান্ডের জালে বল পাঠিয়েছিলেন।

বিজ্ঞাপন

এর ফলে ১৯৫৭ সালের পর ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের প্রথম দুই মিনিটের মধ্যে গোল করা প্রথম দল হিসেবে ইতিহাসে নাম লেখাল স্পেন। একই সঙ্গে প্রায় ৭০ বছর পর এত দ্রুত ইংল্যান্ডের ঘরের মাঠে গোল করলেন কোনো প্রতিপক্ষের খেলোয়াড়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD