Logo

কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

profile picture
উপজেলা প্রতিনিধি
গাজীপুর
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪৮
কাশিমপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
ছবি প্রতিনিধি।

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে আয়োজিত ‘প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কাশিমপুর ৬ নং ওয়ার্ডের মরহুম আলহাজ মো. গেয়াসউদ্দিন সরকার ফুটবল খেলার মাঠে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-০২ (পূবাইল) ও অঞ্চল-০৮ (কাশিমপুর)। নির্ধারিত সময়ে দুই দল সমতায় থাকায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে। টাইব্রেকারে পূবাইল অঞ্চল ৩-২ গোলে কাশিমপুর অঞ্চলকে পরাজিত করে।

টুর্নামেন্টে গাজীপুর সিটি কর্পোরেশনের ৮টি অঞ্চলের মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। সিটি কর্পোরেশনের ৮টি অঞ্চলের মধ্যে বিভিন্ন দল নিয়ে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম।

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেন, খেলাধুলার পরিবেশ সৃষ্টি এবং ফুটবলের প্রসারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে স্থানীয় পর্যায়ে খেলাধুলার চর্চা আরও বাড়াতে হবে।

তিনি আরও বলেন, প্রতিটি এলাকায় খেলাধুলার সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তরুণদের সুস্থ ও সুন্দর জীবনের দিকে নিয়ে যাওয়া সম্ভব। এ টুর্নামেন্টের মাধ্যমে গাজীপুরে খেলাধুলার পরিবেশ আরও সম্প্রসারিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

•

•

বিজ্ঞাপন

•

টুর্নামেন্ট পরিচালনায় সিটি কর্পোরেশনের কমিটি

গাজীপুর সিটি কর্পোরেশনের নথি অনুযায়ী, টুর্নামেন্টটি সুষ্ঠু ও সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। সভাপতি হিসেবে রয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম এবং সদস্য-সচিব হিসেবে রয়েছেন সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ফিরোজ আল মামুন।

বিজ্ঞাপন

কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন—আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম (অঞ্চল-১), রুবাইয়া ইয়াসমিন (অঞ্চল-২), মোসা. হাফিজা জেসমিন (অঞ্চল-৩), সালমা খাতুন (অঞ্চল-৪), মাহমুদা আক্তার (অঞ্চল-৬), নাজরাতুন নাঈম (অঞ্চল-৭) এবং ইলিশায় রিছিল (অঞ্চল-৮)।

টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদকে। কমিটিতে বিভিন্ন অঞ্চলের কর কর্মকর্তা ও কর নির্ধারণ কর্মকর্তাদের রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সদস্য-সচিব করা হয়েছে।

ক্রয় কমিটির আহ্বায়ক হলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম। এ কমিটিতে প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া, নির্বাহী প্রকৌশলী (সিভিল) রকিবুল হাসান রাসেলসহ সংশ্লিষ্ট প্রকৌশল কর্মকর্তারা রয়েছেন। সদস্য-সচিব নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম।

বিজ্ঞাপন

মাঠ প্রস্তুত কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেককে। এ কমিটিতে সাবেক ফুটবলার আব্দুর রহিম খান (কালা) সহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা রয়েছেন। সদস্য-সচিব নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম।

খেলা পরিচালনায় পৃথক কমিটি

টুর্নামেন্টের খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক করা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. সোহেল রানাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন মো. শাহাদাত হোসেন, মো. শহিদুল ইসলাম, মো. আলমগীর হোসেন আলম, মো. ইমরান হোসেন খান, মো. লুৎফর রহমান লিটন, কাজী হাফিজুর রহমান শুভ ও সাজ্জাদ হোসেন। কমিটির সদস্য-সচিব সাবেক ফুটবলার আব্দুর রহিম খান (কালা)।

বিজ্ঞাপন

এ ছাড়া মঞ্চ সাজসজ্জা, প্রচার ও আপ্যায়ন কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাককে। কমিটির সদস্য হিসেবে বিভিন্ন অঞ্চলের নির্বাহী ও সহকারী প্রকৌশলীরা দায়িত্ব পালন করছেন এবং সদস্য-সচিব নির্বাহী প্রকৌশলী মো. মাইদুল ইসলাম।

শৃঙ্খলা ও চিকিৎসা ব্যবস্থাও থাকছে

খেলা চলাকালে শৃঙ্খলা রক্ষায় পৃথক ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসা কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রহমত উল্লাহ। সদস্য হিসেবে রয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গাজীপুর এবং সদস্য-সচিব মলয় কুমার দাস, ফুড অ্যান্ড স্যানিটেশন অফিসার, অঞ্চল-৪, ৫, ৬, ৭ ও ৮।

বিজ্ঞাপন

সিটি কর্পোরেশনের এ আয়োজনকে ঘিরে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলের খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের প্রত্যাশা, প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর মাধ্যমে গাজীপুরের স্থানীয় পর্যায়ে ফুটবল চর্চা আরও বিস্তৃত হবে এবং তরুণদের মাঠমুখী করার সুযোগ তৈরি হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD