Logo

অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন দেশের ৩ ক্রিকেটার

profile picture
ক্রীড়া প্রতিবেদক
৩ অক্টোবর, ২০২৬, ১৪:১১
অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণ, শাস্তি পাচ্ছেন দেশের ৩ ক্রিকেটার
ছবি: সংগৃহীত

এশিয়ান গেমস ক্রিকেটে বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্সের মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আলোচনায় এসেছেন তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়ে এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞাপন

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের অভিযান শুরু হয় চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল দিয়ে। বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় সেমিফাইনালে জায়গা করে নেয় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ।

তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরাজিত হয়ে পদক জয়ের সুযোগ হারায় বাংলাদেশ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার প্রায় দ্বিতীয় সারির দলের বিপক্ষেও ব্যাটিং-বোলিংয়ে নিজেদের মেলে ধরতে পারেনি পূর্ণশক্তির বাংলাদেশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওই ম্যাচে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানে হারে বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়সহ দলের বেশ কয়েকজন ক্রিকেটার।

বিজ্ঞাপন

তবে মাঠের পারফরম্যান্সের বাইরেও এখন সাইফ, হৃদয় ও রিশাদকে নিয়ে আলোচনা চলছে। জানা গেছে, তিন ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের অনুমতি না নিয়েই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করেন। বিষয়টিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে দেখছে বিসিবি।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ক্রিকেটারকেই আর্থিক শাস্তির আওতায় আনা হচ্ছে। প্রত্যেকের ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট ক্রিকেটারদের জানানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD