Logo

নাইটক্লাবের ছবি ভাইরাল, সাদের ‘অনুরোধে’ মুখ খুললেন সেই নারী

profile picture
ক্রীড়া ডেস্ক
২ অক্টোবর, ২০২৬, ১৭:৪৫
নাইটক্লাবের ছবি ভাইরাল, সাদের ‘অনুরোধে’ মুখ খুললেন সেই নারী
ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচে হেরেই আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ। এরপর গতকাল আসিয়ানের গ্রুপপর্বে নিয়মরক্ষার ম্যাচে ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের দল। এমন হারের পরই জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রের নাইট ক্লাবের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সাদ উদ্দিনের ইন্দোনেশিয়ার ‘বন্ধু’ এলেনা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্টটি পর আজ আরেকটি পোস্ট দিয়ে ছবিটির বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। পরে সাদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তার ‘অনুরোধেই’ ওই নারী নতুন পোস্টটি করেছেন। তবে পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পর সেটি আর খুঁজে পাওয়া যায়নি

আজ দেওয়া নতুন পোস্টে এলেনা লিখেছেন, ‘একটা ব্যাখ্যা দিতে চাই ছবি ও ভিডিও নেপালে দুই মাস আগের। যেখানে পেশাদার ও প্রকৃত বন্ধুদের সাথে দেখা করেছিলাম।’ দুই মাস আগের ছবি গতকাল পোস্ট করার কারণও ব্যাখ্যা দিয়েছেন পরের প্যারায়, ‘আমার পোস্টে কোনো ভুল বোঝাবুঝি হলে দুঃখিত। আমি সাধারণত দেরিতে পোস্ট করি কারণ আমি যখন ভ্রমণ করি তখন উপভোগ করি।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাদ ও তার ইন্দোনেশিয়ার বন্ধু দাবি করছেন, ভাইরাল হওয়া ছবিটি নেপালের। তবে ছবিটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কোনো ক্লাবের হতে পারে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা রয়েছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ছবিটি নেপালের হোক কিংবা ইন্দোনেশিয়ার—যে ছবি প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যায়, এক নারীর কাঁধের ওপর সাদের হাত রাখা এবং সামনে পানীয় রয়েছে। জাতীয় দলের একজন ফুটবলারের এমন ছবি প্রকাশ্যে আসায় তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ক্রীড়াঙ্গনের বাইরে জাতীয় দলের খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা থাকলেও, তরুণ সমাজের একটি অংশ তাদের অনুসরণ করে। ফলে জাতীয় দলের ফুটবলারদের আচরণ ও চলাফেরা নিয়েও প্রত্যাশা থাকে। বিশেষ করে নাইট ক্লাব, পানশালা কিংবা ডিস্কোর মতো জায়গায় যাতায়াতকে ঘিরে শৃঙ্খলার প্রশ্নও উঠেছে।

সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়র দুজনই জাতীয় দলের অভিজ্ঞ ও সিনিয়র ফুটবলার। ফলে বড় ব্যবধানে হারের পর তাদের এমন ছবি সামনে আসায় বিষয়টি নিয়ে আলোচনা আরও বেড়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে সাদ উদ্দিন জাকার্তা বিমানবন্দর থেকে বলেন, ছবিটি জাকার্তার নয়, নেপালের। বিষয়টি পরিষ্কার করার জন্য প্রায় এক মাস আগে তিনি ওই নারীকে পোস্ট দিতে বলেছিলেন।

সাদ বলেন, ওই জায়গায় যাওয়া ঠিক হয়নি। তবে ফুটবলের বাইরে খেলোয়াড়দের ব্যক্তিগত জীবন ও বন্ধুত্ব থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD