Logo

শান্তিতে বিদায় নিচ্ছি, আমি সবটুকু দিয়েছি: লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৭ অক্টোবর, ২০২৬, ২৪:১৮
শান্তিতে বিদায় নিচ্ছি, আমি সবটুকু দিয়েছি: লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জাতীয় দলের জার্সিতে শেষবার মাঠে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন লিওনেল মেসি। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের আগে আর্জেন্টাইন সমর্থকদের উদ্দেশে তিনি জানিয়েছেন, বলেছেন, শান্তিতে বিদায় নিচ্ছি, আমি সবটুকু দিয়েছি।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে আর্জেন্টিনা। এই ম্যাচের মধ্য দিয়ে জাতীয় দলের জার্সিতে মেসির দীর্ঘ পথচলার সমাপ্তি হতে যাচ্ছে। ম্যাচের কয়েক ঘণ্টা আগে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজের অনুভূতির কথা জানান ৩৯ বছর বয়সী এই তারকা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মেসি বলেন, ‘সময়টা এসে গেছে। এই জার্সি ছিল আমার স্বপ্ন, আমার গর্ব এবং আমার জীবন। আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ। তোমাদের খুব মিস করব।’

২০০৫ সালে জাতীয় দলে অভিষেকের পর মেসি এখন পর্যন্ত ২০৭ ম্যাচ খেলেছেন। তাঁর নামের পাশে রয়েছে ১২৫ গোল ও ৬৬টি অ্যাসিস্ট। আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ গোল, অ্যাসিস্ট ও ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে।

বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার কৃতিত্ব মেসির। ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া বিশ্বের মাত্র তিনজন ফুটবলারের একজন তিনি। ২০০৬ থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপেই খেলেছেন এই তারকা। এর মধ্যে ২০১৪ সালে আর্জেন্টিনা রানার্সআপ এবং ২০২২ সালে চ্যাম্পিয়ন হয়। ২০২৬ বিশ্বকাপেও দলটি রানার্সআপ হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতীয় দলের হয়ে মেসির অর্জনের তালিকায় রয়েছে ২০২২ বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২২ ফিনালিসিমা। বয়সভিত্তিক পর্যায়েও তিনি সফল। ২০০৫ সালে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০০৮ অলিম্পিকে সোনার পদক জেতেন মেসি।

বিজ্ঞাপন

তাই বেনিনের বিপক্ষে ম্যাচটি নিছক একটি প্রীতি ম্যাচের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। মনুমেন্টালে হাজারো সমর্থকের উপস্থিতিতে এটি হয়ে উঠছে আর্জেন্টিনা ফুটবলের এক দীর্ঘ অধ্যায়ের আবেগঘন সমাপ্তি। মেসিকে বিদায় জানাতে ম্যাচের আগে ও পরে রাখা হয়েছে নানা আয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD