Logo

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ২০:১৮
আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন লিওনেল মেসি
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে বিশেষ নকশার জার্সি পরে খেলবেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে সামনে রেখে জার্সিটি তৈরি করেছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস।

বিজ্ঞাপন

আর্জেন্টিনার পরিচিত আকাশি-সাদা রঙের সঙ্গে জার্সিতে থাকছে সোনালি নকশা। সামনে ও পেছনে রাখা হয়েছে দেশটির জাতীয় প্রতীক ‘সান অব মে’-এর বিশেষ নকশা। বুকের প্রচলিত অ্যাডিডাস লোগোর জায়গায় থাকবে মেসির নিজস্ব লোগো।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জার্সিতে মেসির নাম ও ১০ নম্বর সোনালি রঙে লেখা হয়েছে। পেছনের নকশায় রাখা হয়েছে মেসির ‘গোট’—সর্বকালের সেরা—হওয়ার প্রতীকী ইঙ্গিত। পুরো আয়োজনই আর্জেন্টিনার হয়ে মেসির দীর্ঘ আন্তর্জাতিক অধ্যায়ের শেষ ম্যাচকে কেন্দ্র করে।

আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে ২১ বছরের ক্যারিয়ারে মেসি কোপা আমেরিকা ও বিশ্বকাপের মতো বড় শিরোপা জিতেছেন।

বিজ্ঞাপন

এবার সেই বর্ণাঢ্য অধ্যায়ের শেষ ম্যাচে বিশেষ জার্সিতে দেখা যাবে ৩৯ বছর বয়সী এই তারকাকে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD