Logo

যে মাঠে কখনও হারেননি, সেই মাঠেই বিদায় লিওনেল মেসির

profile picture
ক্রীড়া ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৬:৩৮
যে মাঠে কখনও হারেননি, সেই মাঠেই বিদায় লিওনেল মেসির
ছবি: সংগৃহীত

বুয়েনস আয়ার্সের এস্তাদিও মনুমেন্টাল যেন লিওনেল মেসির জন্য বিশেষ এক ঠিকানা। এই মাঠে এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেননি আর্জেন্টাইন মহাতারকা। অথচ সেই অপরাজিত মাঠেই এবার আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলতে নামছেন তিনি।

বিজ্ঞাপন

আগামীকাল বুধবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচটিই জাতীয় দলের হয়ে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে।

এখন পর্যন্ত মনুমেন্টাল স্টেডিয়ামে মেসি ২৮টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২২টিতে, আর ছয়টি ম্যাচ হয়েছে ড্র। কোনো ম্যাচেই পরাজয়ের স্বাদ পাননি তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আর্জেন্টিনার মাটিতে মেসি যেসব স্টেডিয়ামে খেলেছেন, সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি গোলও করেছেন মনুমেন্টালে। এই মাঠে বলিভিয়ার বিপক্ষে দুটি হ্যাটট্রিক রয়েছে তার। ভেনেজুয়েলার বিপক্ষে করেছেন একটি জোড়া গোল।

বিজ্ঞাপন

বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন ফিফা র‍্যাংকিংয়ে ৯৩তম স্থানে রয়েছে। নিজের প্রিয় ও অপরাজিত এই মাঠে শেষ ম্যাচে গোল করে আর্জেন্টিনার জার্সিতে বিদায়কে স্মরণীয় করে তুলবেন—এমনটাই আশা আর্জেন্টাইন সমর্থকদের।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD