Logo

ফের বিশ্বরেকর্ড করলেন সাকিব

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ফের বিশ্বরেকর্ড করলেন সাকিব
ছবি: সংগৃহীত

শুধু রেকর্ড নয়, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান এবার গড়লেন আরেকটি বিশ্বরেকর্ড। রোববার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই...

বিজ্ঞাপন

শুধু রেকর্ড নয়, বাংলাদেশের গর্ব সাকিব আল হাসান এবার গড়লেন আরেকটি বিশ্বরেকর্ড। রোববার ডমিনিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে এই ফরম্যাটে দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। 

যদিও টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের ক্লাবে ঢুকেছেন আরও আগে। এবার ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফরম্যাটে দুই হাজার রান এবং ১০০ উইকেট নেওয়ার কীর্তি দেখিয়েছেন সাকিব। 

বিজ্ঞাপন

এদিন দলকে জেতাতে না পারলেও লড়ে গেছেন একাই। ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে ছক্কা হাঁকিয়ে দুই হাজার রানে পা রাখেন সাকিব। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৫২ বলে ৬৮ রানে।

এর আগে বল হাতেও একটি উইকেট নেন সাকিব। সবমিলিয়ে ৯৮ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বসেরা অলরাউন্ডারের নামের পাশে এখন ২০০৫ রান, উইকেট ১২০টি।

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD