Logo

ঈদের ছুটি শেষেও খাগড়াছড়ির বিনোদনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়

profile picture
জেলা প্রতিনিধি
খাগড়াছড়ি
২৪ মার্চ, ২০২৬, ১৮:৪৮
ঈদের ছুটি শেষেও খাগড়াছড়ির বিনোদনকেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়
ছবি প্রতিনিধি।

পবিত্র ঈদুল ফিতরের চতুর্থ দিনেও খাগড়াছড়ির বিভিন্ন বিনোদনকেন্দ্রে পর্যটকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বিজ্ঞাপন

প্রথম দুইদিন তুলনামূলকভাবে কম দর্শনার্থী থাকলেও তৃতীয় দিনে জেলার পর্যটন স্পটগুলোতে প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা গেছে। বিশেষ করে সাজেক ভ্যালি থেকে ফিরে আসা পর্যটকদের কারণে আলুটিলা, হর্টিকালচার পার্ক, রিসাং ঝর্ণাসহ জনপ্রিয় স্থানগুলোতে ভিড় বেড়েছে।

পরিবার-পরিজন নিয়ে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকরাও খাগড়াছড়ির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। সাজেক সফর শেষে ফেরার পথে অনেকেই জেলার অন্যান্য দর্শনীয় স্থান ঘুরে দেখায় বিনোদনকেন্দ্রগুলোতে ভিড় আরও বাড়ছে।

বিজ্ঞাপন

জেলা পরিষদ পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কান্তি ত্রিপুরা জানান, পর্যটকদের স্বাগত জানাতে তারা প্রস্তুত রয়েছেন। গতকাল এখানে তিন হাজারের বেশি দর্শনার্থী প্রবেশ করেছেন এবং আজ সাজেক থেকে ফিরে আসা পর্যটকদের কারণে পরিবেশ আরও মুখর হয়ে উঠেছে।

হোটেল ও রিসোর্ট মালিকরা জানিয়েছেন, ঈদের প্রথম দুইদিন বুকিং কম থাকলেও এখন তা বেড়েছে। তারা আশা করছেন ছুটির শেষ দিকে পর্যটকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

বিজ্ঞাপন

পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, পাহাড়, মেঘ, ঝরনা আর সবুজে ঘেরা খাগড়াছড়ির অনন্য সৌন্দর্য উপভোগের জন্য এখনই উপযুক্ত সময়। ঈদের ছুটির বাকি দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তারা মনে করছেন।

টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক নিশাত রায় জানান, পর্যটকদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD