ঝড়-বৃষ্টির আভাস, ২ ডিগ্রি পর্যন্ত কমতে পারে তাপমাত্রা

চলতি মার্চের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর মধ্যে কোথাও কোথাও তাপমাত্রা বেড়ে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে।
বিজ্ঞাপন
শনিবার (২৮ মার্চ) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
বিজ্ঞাপন
আবহাওয়াবিদ একেএম নাজমুল হকের তথ্য অনুযায়ী, আগামী মাসের শুরু থেকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনাও রয়েছে।
শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৭ ডিগ্রি সেলসিয়াস সিলেটে। একই সময়ে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞাপন








