দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের তিনটি অঞ্চলে দুপুরের মধ্যে অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: রাতের মধ্যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত বার্তায় বলা হয়, যশোর, কুষ্টিয়া ও খুলনা অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকবে। এজন্য ওই অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার রাতে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বিজ্ঞাপন








