Logo

ভোলায় পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি মালিকরা

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
ভোলায় পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুশি মালিকরা
ছবি: সংগৃহীত

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং হারিয়ে যাওয়া ফোনটি হাতে পেয়ে অনেকটা খুশি ভুক্তভোগীরা ফোন মালিকরা।...

বিজ্ঞাপন

ভোলায় জেলা গোয়েন্দা পুলিশের সহযোগীতায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং হারিয়ে যাওয়া ফোনটি হাতে পেয়ে অনেকটা খুশি ভুক্তভোগীরা ফোন মালিকরা। ঠিক যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো আনন্দিত তাদের দেখে মনে হয়। 

রবিবার (১৪ আগস্ট) সকালে  ভোলা জেলা গোয়েন্দা শাখার একজন চৌকস অফিসার এস,আই আরিফ এর মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান । 

বিজ্ঞাপন

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা গোয়েন্দা শাখা  (ডিবি) ওসি  সহ অন্যান্য পুলিশ সদস্যরা।

এসআই আরিফ জানান, ‍“থানায় মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরীর ভিত্তিতে প্রযুক্তির মাধ্যমে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়েছে। মোবাইল ফোনগুলো বিভিন্ন ব্র্যান্ডের এ্যান্ড্রয়েড ফোন। মোবাইল ফোন হারিয়ে বা চুরি হয়ে যাওয়ার পর তা সচল থাকলে উদ্ধার করা সম্ভব। সঠিক তথ্য দিয়ে জিডি বা অভিযোগ করলে তা দ্রুত উদ্ধার সম্ভব।” 

হারিয়ে যাওয়া ফোন ফিরে পেয়ে মোবাইল -মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

এসএ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD