Logo

মেয়েকে ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মেয়েকে ধর্ষণ মামলায় বাবা গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আবুল কালামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৬ আগস্ট) দুপুরের দিকে ওই কিশোরীর মা বাদী হ...

বিজ্ঞাপন

ময়মনসিংহের ধোবাউড়ায় ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আবুল কালামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ আগস্ট) দুপুরের দিকে ওই কিশোরীর মা বাদী হয়ে আবুল কালামকে আসামী করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে আবুল কালামকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। 

ধোবাউড়া থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জনবাণীকে বলেন, ওই কিশোরী তার আরও এক বোন ঢাকায় গৃহকর্মীর কাজ করেন। গত ১৯ আগস্ট তার মা মেয়েদের দেখতে ঢাকায় যান। এক মেয়ের সাথে দেখা করে অন্য বাসায় ওই কিশোরী মেয়েকে দেখতে যান তার মা। পরে ওই কিশোরী তার মাকে ওই বাসায় তার বদলে কাজ করতে রেখে বাড়িতে বেড়াতে আসেন। 

বিজ্ঞাপন

বাড়িতে আসার পর ঘটনার দিন বুধবার (২৪ আগস্ট) রাতে ওই কিশোরী ঘুমাচ্ছিল। এসময় তার বাবা ঘরে গিয়ে কিশোরীকে জোরপুর্বক ধর্ষণ করে। পরে কিশোরী বিষয়টি রাতেই বাড়ির অন্য লোকদের জানায়। এভাবে ঘটনা জানাজানি হলে কিশোরীর মা ঢাকা থেকে বাড়িতে এসে আবুল কালামকে আসামী করে মামলা করেন।

ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন আরও বলেন, শনিবার (২৭ আগস্ট) ওই কিশোরীকে ফরেনসিক পরীক্ষা ও জবানবন্দীর জন্য আদালতে পাঠানো হবে একই দিন অভিযুক্ত বাবাকেও আদালতে পাঠানো হবে।

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD