Logo

দেবরকে বিয়ের দাবিতে অনশনে ভাবি

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
দেবরকে বিয়ের দাবিতে অনশনে ভাবি
ছবি: সংগৃহীত

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় প্রেমিক দেবরকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী এক নারী (৩৫)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ত...

বিজ্ঞাপন

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়া উপজেলায় প্রেমিক দেবরকে বিয়ের দাবিতে তার বাড়িতে অনশন করছেন দুই সন্তানের জননী এক নারী (৩৫)। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরী হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) রাত থেকে তিনি উপজেলার করমজা ইউনিয়নের আফড়া হিন্দুপাড়ার দেবর ইব্রাহিম শেখের (২৭) ঘরে অবস্থান নিয়েছেন।

ওই নারীর দাবি, বিয়ের পর থেকেই দেবর ইব্রাহিম শেখের সঙ্গে প্রায় ১৫ বছর ধরে তার পরকীয়ার সম্পর্ক। গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) গোপনে অন্যত্র ইব্রাহিমের বিয়ে ঠিক করে পরিবার। আগামী শুক্রবার (২৮ জানুয়ারি) ইব্রাহিমের বিয়ের দিন ধার্য করা হয়। এ খবর পেয়ে বিয়ের দাবিতে তিনি দেবরের ঘরে অনশনে বসেছেন। 

বিজ্ঞাপন

তিনি বলেন, বিয়ের পর থেকেই ছোট দেবর ইব্রাহিমের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি বিয়ের কথা বললে নানা বাহানা দেখিয়ে অনেক বছর পাশ কাটিয়ে যায় ইব্রাহিম। দুই বছর আগে স্বামীর সঙ্গে ঝামেলা করে বাবার বাড়ি চলে গেলে ইব্রাহিম বিয়ের প্রলোভন দেখিয়ে  আমাকে ফিরে আসতে বলে। গত সোমবার (২৪ জানুয়ারি) সে শাহজাদপুর মসজিদে গিয়ে শপথ করেছে দু-চারদিনের মধ্যে পালিয়ে আমাকে বিয়ে করবে। এখন আমাকে বিয়ের আশ্বাস দিয়ে রেখে গোপনে অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। আমি বিষয়টি জানার পর দেবর ইব্রাহিমের ঘরে বিয়ের দাবিতে বসে আছি। বিয়ে না করলে দেবরের ঘরেই গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করব। 

এ বিষয়ে করমজা ইউনিয়নের ইউপি সদস্য আবু দায়েন কালু জানান, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। তবে মীমাংসার জন্য আমার কাছে বা ইউনিয়ন পরিষদে কেউ আসেনি।

ওআ/

বিজ্ঞাপন

 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD