Logo

মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ বিতরণ

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
মাদারীপুরে কৃষকদের মাঝে বীজ বিতরণ
ছবি: সংগৃহীত

মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সাড়ে সাতশ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।বাংলাদেশ পল্লী উন্নয়...

বিজ্ঞাপন

মাদারীপুর সদর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে সাড়ে সাতশ কৃষককে বিনামূল্যে উন্নত মানের বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক মো. সাহেদ আলী আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার আচমত আলী খান মিলনায়তনে এই বীজ ও ঋণ বিতরণ করেন।

বিজ্ঞাপন

দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টি সমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ কর্মসূচির আওতায় উপজেলার সাড়ে সাতশ কৃষকের মধ্যে এই বীজ ও কৃষি ঋণ বিতরণ করা হয় বলে সাহেদ আলী জানান।

তিনি বলেন, কৃষকদের উন্নত জাতের দেড় কেজি সরিষা ও এক কেজি কালো জিরার বীজ এবং চার শতাংশ সুদে ১৫ হাজার টাকা করে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।

মাদারীপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা সুমন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির ফরিদপুরের পিইপি প্রকল্পের নির্বাহী পরিচালক কল্লোল সরকার ও মাদারীপুর পল্লী উন্নয়ন বোর্ডের উপ-পরিচালক সামসুন্নাহারসহ অনেকে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD