Logo

নওগাঁর পত্নীতলায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

profile picture
উপজেলা প্রতিনিধি
পত্নীতলা, নওগাঁ
১৬ এপ্রিল, ২০২৬, ১৩:২৫
নওগাঁর পত্নীতলায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলার উস্তি গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম মো. হাসান মিয়া ওরফে বাবু (২৩)।

বিজ্ঞাপন

তিনি উপজেলার আকবরপুর ইউনিয়নের উস্তি গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম শম্ভুর ছেলে। জানা গেছে, হাসান ও হোসাইন জমজ দুই ভাই।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাতে হাসান কয়েকজন স্থানীয় ব্যক্তির সঙ্গে একটি ফিলিং স্টেশনে যান। পরে ১৬ এপ্রিল রাতের দিকে তারা বাড়িতে ফিরে আসেন।

বিজ্ঞাপন

পরদিন ভোরে মসজিদে কোরআন শিক্ষা নিতে যাওয়া কয়েকজন শিশু বাড়ির সামনে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় হাসান মিয়ার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. নিয়ামুল জানান, মৃত্যুর ঘটনাটি নিশ্চিত হওয়ায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে বলে তিনি জানান।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD