বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে
বিজ্ঞাপন
হবিগঞ্জের চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার চুনারুঘাট সদর উপজেলার হাসারগাঁও গ্রামে খোয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আমীন পাপ্পা অভিযান পরিচালনা করে বাহুবল উপজেলার খিলবামৈ গ্রামের ইদ্রিছ আলীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযানে সহায়তা করে চুনারুঘাট থানার একদল পুলিশ।
চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) আফিয়া আমীন পাপ্পা এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
জেবি/ আরএইচ/








