Logo

বঙ্গবন্ধুর সমাধিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এর শ্রদ্ধা

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২২, ১৪:৪৫
বঙ্গবন্ধুর সমাধিতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এর শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি,জি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন

বিজ্ঞাপন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন পাসপোর্ট অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার।

আজ সোমবার (৩১ অক্টোবর) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

বিজ্ঞাপন

পরে পবিত্র ফাতেহা ও দরুদ পাঠ শেষে তিনি '৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনাসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করেন।

বিজ্ঞাপন

এ সময় পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক, আবু নোমান, উপ-পরিচালক মো. জাকির হোসেন, শাহ মোহাম্মদ ওয়ালীউল্লাহ, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপরে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি,জি বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD